শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » সাইবার অপরাধ শনাক্ত, উদ্‌ঘাটন সহায়ক হিসাবে ৩১টি মোবাইল ট্র্যাকার বসানো হচ্ছে
প্রথম পাতা » ঢাকা » সাইবার অপরাধ শনাক্ত, উদ্‌ঘাটন সহায়ক হিসাবে ৩১টি মোবাইল ট্র্যাকার বসানো হচ্ছে
বুধবার ● ২ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাইবার অপরাধ শনাক্ত, উদ্‌ঘাটন সহায়ক হিসাবে ৩১টি মোবাইল ট্র্যাকার বসানো হচ্ছে

---দেশের ২৬ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে বসছে ফোনে আড়িপাতা যন্ত্র। ‘ইন্টারন্যাশনাল মোবাইল সাবসক্রাইভার আইডেনটিটি (আইএমএসআই) বা মোবাইল ট্র্যাকার নামের এ যন্ত্রটি জেলাগুলো ছাড়াও খুলনা মেট্রোপলিটন, সিলেট মেট্রোপলিটন, বরিশাল মেট্রোপলিটন, পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা ও গোপনীয় শাখায় বসানো হবে। সব মিলিয়ে জেলা ও মহানগরগুলো মিলিয়ে ৩১টি মোবাইল ট্র্যাকার বসানো হচ্ছে।

পুলিশ সদর দপ্তর মনে করছে, আড়িপাতা যন্ত্রগুলো কেনা হলে সাইবার স্ট্যাকিং, সাইবার হুমকিসহ অন্যান্য সাইবার অপরাধ শনাক্ত, উদ্‌ঘাটন, তদন্ত ও তদন্ত কার্যক্রমে সহায়তা হবে। পাশাপাশি ফৌজদারি মামলার তদন্ত, অপরাধী শনাক্ত করা, গ্রেপ্তার ও অপরাধ উদ্‌ঘাটনের সহায়ক হবে যন্ত্রটি।

একই সঙ্গে ভিভিআইপি ও ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গোয়েন্দা কার্যক্রমে ব্যবহার করা যাবে এ মোবাইল ট্র্যাকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে পুলিশ বিভাগে সাতটি মোবাইল ট্র্যাকার রয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে একটি, চট্টগ্রাম মেট্রোপলিটনে একটি, রাজশাহী মেট্রোপলিটনে একটি, সিআইডিতে একটি, পিবিআইতে একটি ও র‌্যাবে দুইটি আইএমএসআই বা মোবাইল ট্র্যাকার রয়েছে।

এদিকে নতুন করে ৩১টি মোবাইল ট্র্যাকার কেনার প্রস্তাবে সায় দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ। গত ৩১শে আগস্ট পুলিশ বিভাগের সাংগঠনিক কাঠামোতে ট্র্যাকারগুলো অন্তর্ভুক্ত করতে একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে পুলিশ হেড কোয়ার্টারস। টিওএন্ডইভুক্ত হলেই দামি এ যন্ত্রটি কেনার প্রক্রিয়া শুরু হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ই ডিসেম্বর এক চিঠিতে মোবাইল ট্র্র্যাকার কেনার প্রয়োজনীয়তার কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। পুলিশ সদর দপ্তরের ওই চিঠিতে বলা হয়, জঙ্গি ও সন্ত্রাসীদের অপতৎপরতায় দ্রুত, কার্যকর ও নিরাপদ অপারেশন পরিচালনার জন্য পুলিশ বিভাগের অভিযান কার্যক্রমে সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তি হিসেবে ৩৩টি ‘ইন্টারন্যাশনাল মোবাইল সাবসক্রাইভার আইডেনটিটি (আইএমএসআই) বা মোবাইল ট্র্যাকার কেনা প্রয়োজন।

পুলিশ বিভাগের বিদ্যমান সাংগঠনিক কাঠামোতে (টিওএন্ডই) মোবাইল ট্র্যাকার অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়। এর ভিত্তিতে এ বছরের ১০ই জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৭ই ফেব্রুয়ারি ফিরতি এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৩৩টি ট্র্যাকার কেনার প্রস্তাবে সম্মতি দেয়। কিন্তু অর্থ বিভাগ গত ৭ই এপ্রিল চট্টগ্রাম ও রাজশাহী মেট্রোপলিটনের জন্য একটি করে দুইটি মোবাইল ট্র্র্যাকার পুলিশ অধিদপ্তরের টিওএন্ডইতে অন্তর্ভুক্ত করার সম্মতি দেয়।

গত ৩১ আগস্ট পুলিশ সদর দপ্তরের এআইজি (ইকুইপমেন্ট) মো. কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জঙ্গি ও সন্ত্রাসীদের অপতৎপরতার কৌশল ভিন্ন ভিন্ন মাত্রায় রূপ নিচ্ছে। প্রতিনিয়তই জঙ্গি ও সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের নতুন নতুন কৌশলে তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর উপরও অপরাধী/জঙ্গিরা ভিন্ন ভিন্ন কৌশলে আক্রমণ পরিচালনা করছে। বিশেষ করে জঙ্গি ও সন্ত্রাসীদের বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড দিয়ে রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীসহ বিদেশি নাগরিকদের উপর জঙ্গি ও সন্ত্রাসীদের আক্রমণের বিষয়টি স্পষ্ট। পুলিশের অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতির অভাবে জঙ্গি ও সন্ত্রাসীদের এসব অপতৎপরতা নির্বিঘ্নে চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর জানমাল, সরকারি সম্পদ, নিরীহ জনগণ এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের জানমালের ক্ষতি করার চেষ্টা করছে।

এসব জঙ্গি ও সন্ত্রাসীদের অপতৎপরতার দ্রুত, কার্যকর ও নিরাপদ অপারেশন পরিচালনার জন্য অত্যাধুনিক প্রযুক্তি হিসেবে ৩১টি ‘ইন্টারন্যাশনাল মোবাইল সাবসক্রাইভার আইডেনটিটি (আইএমএসআই) বা মোবাইল ট্র্যাকার জরুরিভিত্তিতে কেনার জন্য পুলিশ বিভাগের বিদ্যমান সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন। চিঠিতে বলা হয়, মোবাইল ট্র্যাকার যন্ত্রটি পুলিশ বিভাগের আইনশৃঙ্খলা রক্ষা কাজে ব্যবহার অত্যন্ত সময়োপযোগী এবং অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি। এ কারণে জেলাগুলো ও এর আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য পুলিশ সদস্যদের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য এ যন্ত্রটি প্রয়োজন। টিওএন্ডইতে মোবাইল ট্র্যাকার অন্তর্ভুক্তির পেছনে যুক্তি তুলে পুলিশ সদর দপ্তর বলেছে, এখন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর উপরও অপরাধী/জঙ্গিবাদীরা ভিন্ন ভিন্ন কৌশলে আক্রমণ করতে পিছপা হচ্ছে না। এতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীও অনেক সময় অসহায় হয়ে পড়ছে। জঙ্গি ও সন্ত্রাসী চক্র বিভিন্ন ধরনের আইসিটি ডিভাইস যেমন- মোবাইল ফোন, ফেসবুক, টুইটার, ই- মেইল, ভাইভার, হোয়াটস অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতা চালিয়ে থাকে। সমস্ত আধুনিক প্রযুক্তি বিশেষত টুজি, থ্রিজি এবং সর্বাধুনিক ফোর জি প্রযুক্তির মোবাইল ফোন অপরাধ ও অপরাধের সঙ্গে সম্পর্কিত এবং বেশি ব্যবহৃত। তাই অপরাধের কারণ অনুসন্ধান, অপরাধী শনাক্তকরণসহ বিভিন্ন কাজে দ্রত ও অতি অল্প সময়ে নিখুঁতভাবে আসামি বা অপরাধীকে গ্রেপ্তারের প্রয়োজনে মোবাইল ট্র্যাকার অত্যন্ত কার্যকরী যন্ত্র।

এ যন্ত্রের সাহায্যে পাঠানো তথ্য দিয়ে মোবাইল ফোনসহ অপরাধীর অবস্থানকে দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টিওএন্ডইভুক্ত হয়ে গেলে আড়িপাতার লটটি কেনা হবে। সহসাই এ প্রক্রিয়া শুরু হবে। সূত্র : মানবজমিন





ঢাকা এর আরও খবর

তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)