বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সফল সমবায়ী সম্মাননা পেলেন মনোরঞ্জন বড়ুয়া
সফল সমবায়ী সম্মাননা পেলেন মনোরঞ্জন বড়ুয়া
উখিয়া প্রতিনিধি:: (২৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২০মি.) সমবায়ের দর্শনে টেকসই উন্নয়ন-এ ভুমিকায় রাখায় উখিয়া উপজেলার শীর্ষ সমবায় প্রতিষ্ঠান “জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:” এর প্রতিষ্ঠাতা সভাপতি মনোরঞ্জন বড়ুয়াকে ৪৫তম জাতীয় সমবায় দিবস-২০১৬ উপলক্ষে উখিয়া উপজেলা সমবায় অফিসের উদ্যোগে “সফল সমবায়ী সম্মাননা স্মারক” প্রদান করা হয়৷
৫ নভেম্বর (শনিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সমবায় কর্মকর্তা কৃষিবিদ কবির আহমদের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, সভাপতি, কোটবাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি:৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শওকত হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তফা তালুকদার৷
সম্মাননা স্মারক গ্রহণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, মাঠকর্মী রিটন বড়ুয়া, মো. ইউনুছ, জাফর ইকবাল ও মো. আলমগীর প্রমুখ৷
২০১০ সালে প্রতিষ্ঠিত জাগরণ আজ হাজারো অধিক সদস্যের একটি সমবায় প্রতিষ্ঠান৷ সফল সমবায়ী হিসেবে সম্মাননা স্মারক প্রাপ্তিতে জেলা, উপজেলা সমবায় কর্মকর্তা, জাগরণ ব্যবস্থাপনা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মনোরঞ্জন বড়ুয়া৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা