শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় তিন হাজার যুবককে চাকরি দেয়া হবে : শামছুল হক
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় তিন হাজার যুবককে চাকরি দেয়া হবে : শামছুল হক
শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় তিন হাজার যুবককে চাকরি দেয়া হবে : শামছুল হক

---অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.১৩মি.) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগনের ক্ষমতায়ন’ এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী৷ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাটিরাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দরা৷

১১ নভেম্বর শুক্রবার বিকালে মাটিরাঙ্গা উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র মো. শামছুল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মাটিরাঙ্গার গুরত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়৷

এ সময় ‘শুভ শুভ শুভদিন যুবলীগের জন্মদিন,আজকের এই দিনে মনি তোমায় পড়ে মনে’ এমন সব শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে মাটিরাঙ্গার রাজপথ৷

এরপর দলীয় কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র মো. শামছুল হক ৷

পরে মাটিরাঙ্গা পৌর যুবলীগের সভাপতি মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আ’লীগ সভাপতি ও মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামছুল হক৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, পৌর আ’লীগ সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী, সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র-১ মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম খোন্দকার৷

প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ নির্মানে যুবলীগের নেতাকর্মীদের মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র মো. শামছুল হক বলেন, দেশ এগিয়ে চলছে শেখ হাসিনার নেতৃত্বে এবং আ’লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধি,হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ব ভাতা, হিজড়া ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানের বিষয়ে আলোকপাত করেন৷

এ সময় পার্বত্য অঞ্চলের যোগাযোগ খাতের ব্যপক উন্নতি প্রতি দৃষ্টি আর্কষনের পর ন্যাশনাল সার্ভিসের আওতায় মাটিরাঙ্গা উপজেলার ৩০০০ যুবককে চাকরি প্রদান করা হবে অচিরেই বলে জানান৷

সরকারের উন্নয়নকে বাধাগ্রসত্ম করতে চাইলে বিএনপির যে কোন আন্দোলনকে প্রতিহত করতে যুবলীগ রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সাবেক মাটিরাঙ্গা উপজেলা আ’লীগ সভাপতি মো. আবুল কাশেম ভূইয়া, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিনসহ উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷

এর আগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটের সময় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর শুভ সূচনা করেন মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম খোন্দকার৷





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)