শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » এটিআই শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবান্ন উত্‍সব : হারিয়ে যাওয়া বাঙ্গালী কৃষ্টি পালনের আহবান
প্রথম পাতা » পাবনা » এটিআই শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবান্ন উত্‍সব : হারিয়ে যাওয়া বাঙ্গালী কৃষ্টি পালনের আহবান
শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এটিআই শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবান্ন উত্‍সব : হারিয়ে যাওয়া বাঙ্গালী কৃষ্টি পালনের আহবান

---ঈশ্বরদী প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৭মি.) আধুনিকতার ছোঁয়ায় এবং কালের বিবর্তনে প্রায় হারিয়ে গেছে গ্রামবাংলার নবান্ন উত্‍সব৷ এখন আর আগের মত নবান্ন উত্‍সব হয়না বল্লেই চলে ৷ ফলে এখনকার ছেলে মেয়েদের কাছে নবান্ন উত্‍সব শব্দটিও নতুন বলে মনে হয়৷ এ অবস্থা থেকে বাঙ্গালী সাংস্কৃতিকে রক্ষা এবং এখনকার ছেলে মেয়েদের নবান্ন উত্‍সব মুখী করে তুলতে আয়োজন করা হয় বিনাধান-১৭’র মাঠ দিবস ও নবান্ন উত্‍সব৷ ১২ নভেম্বর শনিবার সকাল থেকে প্রায় দিনব্যাপি অনেকটা নিজস্ব উদ্যোগেই ঈশ্বরদী কৃষি প্রশিক্ষন প্রতিষ্ঠানের (এটিআই) অধ্যক্ষ এসএম হাছেন আলী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে এ নবান্ন উত্‍সবের আয়োজন করেন৷

সকালে স্নিগ্ধ রোদে সোনালী ধান ক্ষেত যখন চিকচিক করছিল ,ঠিক তখনই বের করা হয় বর্ণিল ও বাঙ্গালী বধূ সাজসহ নানা সাজে মহিষের গাড়ির র‌্যালি৷ একই সাথে যোগ করা হয় ব্যানার বেষ্টিত র‌্যালি ৷ ঢাকঢোলের বাজনায় র‌্যালিটি প্রতিষ্ঠান থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন কালে গোটা শহরের মানুষকে রাস্তায় নেমে আসার আমন্ত্রণ জানায়৷ চিরায়ত বাংলার কৃষ্টি নবান্ন উত্‍সব কেউই ভুলতে না চাইলেও বয়স্কদের হৃদয়েও আধুনিকতার ছোঁয়ার স্পট ফেলে দিয়েছে ৷ এজন্যই তারাও ঢাকঢোলের বাজনায় নিজেদেরকে চার দেয়ালের মাঝে আটকে রাখতে পারেনি৷ তারা মনে করেছেন,আমরা বাঙ্গালী, বাংলা আমার মা, নবান্ন উত্‍সব আমাদের কৃষ্টি ৷ বিধায় বয়স্করাও শৃংখলা ভেঙ্গে রাস্তায় বেরিয়ে পড়েন৷ যোগ দেন র‌্যালিতে ৷ অতীতে এটিআইতে তো নয়ই, ঈশ্বরদীর কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এধরনের উত্‍সবের আয়োজন করতে দেখা যায়নি৷ এবারই প্রথম এটিআইয়ের শিক্ষার্থীরা মাঠে ধান লাগিয়ে পরিচর্যা করে উত্‍পাদনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে৷
দুপুরে প্রতিষ্ঠান চত্বরে আয়োজন করা হয় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ,স্বল্পজীবনকাল ও ক্ষরা সহিঞ্চু রোপা আমন ধানের জাত বিনা ধান-১৭’র মাঠ দিবস ও নবান্ন উত্‍সবের আলোচনাসভার আয়োজন করা হয়৷ অধ্যক্ষ এসএম হাছেন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন,বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড.মো. শমসের আলী৷

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,কৃষিবিদ হযরত আলী, কৃষিবিদ বিভুতি ভাষণ সরকার এবং আট কৃষিবিজ্ঞাণী ও কৃষি কর্মকর্তাবৃন্দ৷ এর আগে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লাগানো ও পরিচর্যায় উত্‍পাদিত বিনাধানের প্লট থেকে অতিথি ও কর্মকর্তারা ধান কাটা উত্‍সবের উদ্বোধন করেন৷ বিকালে শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)