শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৩১ অক্টোবর রাঙামাটি এফপিএবি’র নির্বাচন সভাপতি ১টি পদে প্রার্থী ৩ জনই স্থানীয় আওয়ামীলীগ নেতা
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৩১ অক্টোবর রাঙামাটি এফপিএবি’র নির্বাচন সভাপতি ১টি পদে প্রার্থী ৩ জনই স্থানীয় আওয়ামীলীগ নেতা
রবিবার ● ২৫ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩১ অক্টোবর রাঙামাটি এফপিএবি’র নির্বাচন সভাপতি ১টি পদে প্রার্থী ৩ জনই স্থানীয় আওয়ামীলীগ নেতা

---

ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি জেলা শাখার নিয়ম রক্ষার নির্বাচন এবং শাখার কার্যনির্বাহী পরিষদ ও জাতীয় কাউন্সিল নির্বাচন ২০১৫-২০১৮ আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ১০টার সময় কোর্ট বিল্ডিং এলাকার রাঙামাটি শাখার মিলনায়তনে অনুষ্ঠিত হবে৷ chtmedia24.com
এফপিএবি রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে নির্বাচনে বৈধ প্রার্থীদের নামের তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে৷ সভাপতি’র ১টি পদে প্রার্থী হিসাবে রয়েছেন জেলা আওয়ামী লীগের নেত্রী ও সংসদ সদস্য জে এফ আনোয়ার চিনু, কেন্দ্রীয় যুব লীগের নেতা ও বর্তমান কার্যনিবাহী কমিটির অবৈতনিক সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান ও আওয়ামী লীগ নেত্রী সৈয়দা নুরুন নাহারসহ ৩জন প্রার্থী রয়েছেন৷ রাঙামাটি জেলা এফপিএরি’র ঘোষিত তফসিলে বলা হয় শাখার নির্বাচন ও আচরণ বিধিমালা প্রকাশের তারিখ ছিল ১৪ অক্টোবর, খসরা ভোটার তালিকা প্রকাশ ১৫ অক্টোবর, সংশোধনী ও আপত্তি ১৮ অক্টোবর, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৯ অক্টোবর, মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণ ২০ অক্টোবর ও নির্বাচন ৩১ অক্টোবর দুপুর ১২.০০ থেকে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত ৷ এবারে রাঙামাটি জেলা শাখা এফপিএবি’র নির্বাচন ২০১৫ -২০১৮ পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে (প্রধান নির্বাচন কমিশনার) জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট পরিতোষ কুমার দত্ত ও এফপিএবি জেলা কর্মকর্তা মোঃ জসীম উদ্দিনকে৷ জানা গেছে এই নির্বাচনের বিষয়ে রাঙামাটি এফপিএবি শাখার আজীবন সদস্য, সাধারন সদস্য ও যুব সদস্যরা তেমন কিছুই জানেন না৷ রাঙামাটি জেলায় অরাজনৈতিক সংঘঠন গুলিতে রাজনৈতিক নেতারাই চর দখলের মত করে পদ পদবী দখল করে আছেন৷ স্থানীয় রাঙামাটি সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, রাঙামাটি ডায়াবেটিকস সমিতি, জেলার বিভিন্ন ব্যবসায়িক কল্যাণ সমিতি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটি, জেলা মিডিয়া কর্মীদের সংগঠন, আত্ম মানবতার সেবায় নিয়োজিত রেড ক্রিসেন্ট সোসাইটি, শিক্ষা প্রতিষ্ঠান, জেলায় অবস্থিত বিভিন্ন মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহারগুলি জেলা আওয়ামীলীগ নেতা ও তাদের স্বজন এবং অনুসারীদের দখলে রয়েছে৷ chtmedia24.com
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অভিজ্ঞ প্রবীন ব্যক্তি বলেন, রাঙামাটি জেলার এমন কোন অফিস, আদালত, বেসরকারী প্রতিষ্ঠান ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান বাকি নাই যেখানে আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীরা দখল করেন নাই, তারা তাদের বৈধতা পেতে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলির প্রায় কমিটিতে দেখা যায়, ক্ষমতাসীনদের পছন্দ মত বিএনপি, স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ও জামাত শিবিরের নেতা কর্মীদের অন্তর্ভুক্ত করে প্যানেল গঠন করেন৷ এতে তাদের অপকর্মের বৈধতা পায়৷ প্রতিটি প্রতিষ্ঠানের পিছনে কারো না কারো বিগত দিনের মেধা ও শ্রম রয়েছে কিন্তু জেলার স্থানীয় আওমীলীগ নেতারা আজ যাদের ত্যাগের বিনিময়ে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তাদের অবজ্ঞা করে ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠান গুলির লাভজনক পদ পদবী দখলের অভিযোগ করেন স্থানীয় আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে৷ তিনি আরো বলেন এদের কাছে নৈতিকতা বলতে কিছুই অবশিষ্ট নাই৷ এসব নেতাদের পরামর্শ দিয়েও কোন লাভ হবেনা৷
রাঙামাটি জেলা এফপিএবি’র এবারে নির্বাচনে ২৯ জন বিভিন্ন পদে বৈধ প্রার্থী রয়েছেন৷ জেলা এফপিএবি সুত্র জানায়, আজীবন সদস্য ১৪৬ জন, সাধারন সদস্য ২৯ জন ও যুব সদস্য ১৪৪ জন মোট ৩১৯ ভোটার তাদের সাংগঠনিক ক্ষমতায় ভোট প্রয়োগ করবেন৷ chtmedia24.com
একটি সুত্র জানায় জেলা এফপিএবি’র নির্বাচনে সভাপতি পদপ্রার্থী তিন জনই স্থানীয় আওয়ামীলীগের নেতা৷ তাই বিজ্ঞ মহলের ধারণা প্রতিটি পদে একাধিক প্রার্থী না থাকায় নাটকীয়ভাবে ৫ দিনের ভিতরে পদ পদবী রফাদফার ও ভাগ ভাটোয়ারা হয়ে যেতে পারে এবারের রাঙামাটি জেলা শাখার এফপিএবি’র নির্বাচন ২০১৫-২০১৮ ৷ এমনই আশংকা করছেন রাঙামাটি জেলা এফপিএবি’র সাধারন ভোটারেরা ।

আপলোড : ২৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.২৮ মিঃ

 





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ