শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
সোমবার ● ২৬ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

---গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ‘ভুল’ চিকিত্‍সায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ৷
এ অভিযোগে নিহতের স্বজনরা ২৫ অক্টোবর রবিবার রাতে উপজেলার মাওনা চৌরাস্তার পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক এ্যান্ড হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করে৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
পুলিশ জানায়, নিহত ওই প্রসূতির নাম রীমা আক্তার (৩০)৷ তিনি শ্রীপুর পৌর এলাকার উজিলাবো গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী৷
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বৃহস্পতিবার দুপুরে প্রসূতি রীমা আক্তারকে ওই হাসপাতালে ভর্তি করা হয়৷ সন্ধ্যায় ওই হাসপাতালে প্রসূতিকে সিজার করানো হয়৷ তিনি একটি কন্যা সন্তান জন্ম দেন৷ অপারেশনের পর রোগীর রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না৷
তিনি জানান, রক্তক্ষরণ বন্ধ করতে না পেলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ পরে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন৷ সেখানে চিকিত্‍সাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়৷
এদিকে রীমার মৃত্যুর খবরে স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওই দিন রাত ১০টায় হাসপাতালের সামনে এসে বিক্ষোভ করেন৷ এক পর্যায়ে হাসপাতালের চেয়ার, টেবিল, অপারেশন থিয়েটারের গস্নাস, মেশিনারিজ ভাঙচুর করেন তারা৷
নিহতের শ্বশুর ওসমান গণি জানায়, ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রীমা আক্তারকে মাওনা চৌরাস্তার পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে ভর্তি করানো হয়৷ কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্রে সার্জন ডা: মাহমুদুর রহমান শাহীন ওই সন্ধ্যায় প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়৷ সেখানে প্রসূতি একটি কন্যা সনত্মান প্রসব করে৷ এদিকে, অপারেশনের সময় তার রক্তনালী কেটে ফেলায় রোগীর প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়৷ এসময় ডাক্তার কাউকে না জানিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করে৷ তিন ঘন্টা পরও রোগীকে বাইরে বের না করায় রোগীর লোকজনদের সন্দেহ হয়।
পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক এ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, অতিরিক্ত অনিয়ন্ত্রিত রক্তক্ষরণের কথা বলে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ পরে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি করা হয়৷ সেখানে দুইদিন চিকিত্‍সাধীন থাকার পর রবিবার দুপুরে ওই প্রসূতির মৃত্যু হয়৷
পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক এ্যান্ড হাসপাতালের পরিচালক জহিরম্নল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, হাসপাতালে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা যায়নি৷ পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়৷
এ ব্যাপারে চিকিত্‍সক ডা: মাহমুদুর রহমান শাহীনের মুঠোফোন (০১৭১৭২২৯১৮৮) বন্ধ পাওয়া যায়৷
এসআই আজিজুল হক জানান, খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে৷ হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে ৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷  আপলোড : ২৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৫.৪৪মিঃ





অপরাধ এর আরও খবর

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ

আর্কাইভ