সোমবার ● ২১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে গাবতলীতে দোয়া মোনাজাত
তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে গাবতলীতে দোয়া মোনাজাত
গাবতলী প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মি.) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিবারের সুস্থ্যতা কামনা করে ২১ নভেম্বর সোমবার বগুড়া গাবতলী’র দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপি ও যুবদল এবং ছাত্রদলের উদ্যোগে স্থানীয় বাজার চত্তরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। এ উপলক্ষে বিএনপির নেতা আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুল হাসান মমিন। আরো বক্তব্য রাখেন বিএনপির নেতা আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল আলিম, দক্ষিণপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিরুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব সেলিম, শাহাদৎ হোসেন ঝুনু, যুবদল নেতা হোসেন আলী, শাহীন, উজ্জল, আবু তৈয়ুব, দক্ষিণপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, ছাত্রদল নেতা ফিরোজ আহম্মেদ প্রমূখ। শেষে দেশ-জাতি ও তারেক রহমান’সহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল মালেক।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ