শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ৪.৫০ কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে ভিআইপি সড়ক
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ৪.৫০ কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে ভিআইপি সড়ক
মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে ৪.৫০ কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে ভিআইপি সড়ক

---সিলেট প্রতিনিধি :: সাড়ে চারকোটি টাকা ব্যয়ে সিলেট নগরীর মিরের ময়দান থেকে সুবিদবাজার পর্যন্ত ভিআইপি সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

এ জন্য পুলিশ বিভাগ ১৮ শতক জায়গা ছেড়ে দিয়েছে। ওই জায়গা ছাড়ায় এখন রাস্তার প্রস্থ বৃদ্ধি পেয়েছে ৮ ফুট। সড়কটি প্রশস্ত করতে ওই সড়কে পাশের ১২৩টি গাছ কাটা হয়েছে।

পুরাতন ড্রেন ভেঙে নতুন করে করা, রাস্তা প্রশস্তকরণ, রাস্তায় ডিভাইডার স্থাপন, বৃক্ষরোপণ, দু’পাশে বড় ড্রেন করা এবং পুলিশ লাইনের সীমানার দেয়াল ভেঙে নতুন করে করার জন্য কয়েক ধাপে টেন্ডার আহ্বান করা হয়।

সূত্র জানায়, মিরের ময়দান মোড় থেকে সুবিদবাজার মোড় পর্যন্ত ৭শ’ মিটার দৈর্ঘ্য ও ৪২ ফুট প্রস্থের এ সড়কটি কেওয়াপাড়া পর্যন্ত প্রস্থ ৮ ফুট বৃদ্ধি পেয়ে ৫০ ফুট হবে। সড়কের দক্ষিণ পাশে ইতিমধ্যে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান আরসিসি ড্রেনের কাজ করছে।

গত জুন মাসে নতুনভাবে এই পাশে ড্রেন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে সিসিক। দক্ষিণ পাশের ড্রেন নির্মানের কাজ পায় দুটি প্রতিষ্ঠান। জামিল অ্যান্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ৬৭ লাখ টাকা এবং অপর প্রতিষ্ঠান গাজী ট্রেডার্স পায় ৬৩ লাখ টাকার ড্রেন নির্মাণ কাজ। এই পাশের ড্রেন নির্মাণ কাজ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন গাজী ট্রেডার্সের পরিচালক সাজ্জাদ বক্স। তিনি বলেন, অপর পাশের দরপত্র আহ্বান করা হয় গত মাসে। অন্য একটি প্রতিষ্ঠান এ কাজ পেয়েছে। এ কাজের এখন কার্যাদেশ হয়নি।

সিসিক সূত্র জানায়, দক্ষিণ পাশের ড্রেন নির্মাণের জন্য ১ কোটি ৩০ লাখ টাকা, উত্তর পাশের ড্রেন নির্মাণের জন্য ১ কোটি ৩৭ লাখ টাকা, সড়কের মধ্যখানে ডিভাইডার ও বৈদ্যুতিক কাজের জন্য ৪৫ লাখ টাকা এবং পুরাতন ড্রেন ভরাট করে সড়ক করতে ৯৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। কয়েকটি কাজের টেন্ডারও হয়ে গেছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, এ সড়কটি হবে একটি ভিআইপি সড়ক। সড়কের দু’পাশে বড় ড্রেন নির্মাণ হবে। ড্রেনটি মালনী ছড়ায় মিলিত হবে। রাস্তার মধ্যখানে ডিভাইডার ও আলোকিতকরণ এবং বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে। সব মিলিয়ে ব্যয় হবে সাড়ে ৪ কোটি টাকা।

এনামুল হাবীব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আরো বলেন, এ সড়কটি ভিআইপি সড়কে পরিণত করতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পুলিশ বিভাগের সাথে কথা বলেন। তখন পুলিশ বিভাগ তাদের ১৮ শতক জায়গা ছেড়ে দেয়। এ জন্য পুলিশ লাইনের সীমানার দেয়াল, রান্নাঘর, ইমাম সাহেবের কক্ষ ভাঙা হচ্ছে। এগুলো নতুন করে নির্মাণ করে দিচ্ছে সিটি কর্পোরেশন। সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে এ এলাকার পরিবেশগত দিক অনেক ভালো থাকবে।

ব্লু-বার্ড স্কুলের সামনে যানজট থাকবে না। আর সেজন্য ৪৫ লাখ টাকা ব্যয়ে ব্লু-বার্ড স্কুলের পাশের ব্রিজ ভেঙে বড় করা হবে। সব কাজ আগামী মার্চ মাসের শেষের দিকে সম্পন্ন হবে।

সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সড়কের দক্ষিণ পাশের ড্রেন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। উত্তর পাশের ড্রেনও প্রশস্ত করা হবে। পুরাতন ড্রেন ভরাট করে ৯৭ লাখ টাকা ব্যয়ে কেওয়াপাড়া পর্যন্ত সড়ক করা হবে ৫০ ফুট প্রস্থের।

তিনি আরো বলেন, সড়কের কাজের শুরুতেই ১২৩টি গাছ বন বিভাগ ও সংশ্লিষ্টদের অনুমতিক্রমে কাটা হয়েছে। এ গাছ কাটার কারণে ৮শ’ গাছ নতুন করে রোপণ করা হয়েছে রিকাবিবাজার সড়কে। মিরের ময়দান থেকে সাগরদিঘিরপার পর্যন্ত সড়কের মাঝখানেও বৃক্ষরোপণ করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ