শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু
প্রথম পাতা » প্রধান সংবাদ » জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু
বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু

---সিলেট প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.১২মি.) জেলা পরিষদ নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিস নগরীর মেন্দিবাগস্থ কার্যালয়ে বিভিন্ন পদের প্রার্থীদের ভিড় বাড়ছে।

নির্বাচন অফিস সূত্র সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, ২৩ নভেম্বর বুধবার থেকে পদ প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। নির্বাচনের নিয়মকানুন ও বিধি জানতে প্রার্থীরা ছুটে আসছেন সিলেট নির্বাচন অফিসে।

সদস্য প্রার্থী সৈয়ীদ আহমদ বহলুল ১২ নম্বর ও অ্যাডভোকেট শামীম আহমদ ১ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন। সেজন্য সকল প্রার্থীকে নির্ধারিত তারিখে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে নির্দেশনায় বলা হয়েছে।

এতে জামানতের টাকা ট্রেজারি কোড ১-০৬০১-০০০১-৮৪৭৩ নম্বরে চেয়ারম্যান প্রার্থীদের ২০ হাজার, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদ প্রার্থীদের ৫ হাজার টাকা করে জমা দিতে নির্দেশনায় বলা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানাযায়, প্রার্থীদের প্রস্তাবকারী ও সমর্থনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ জাতীয় পরিচয়পত্রের অনুরূপ স্বাক্ষর প্রদান করার কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রার্থীদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সনদের একটি কপি সহ তিন কপি সত্যায়িত ছবি, সম্ভাব্য নির্বাচনি বা উৎসব বিবরণী (ফরম ঢ) পূরণ করতে হবে।

চেয়ারম্যান প্রার্থীদের ক্ষেত্রে ১২ ডিজিটের টিন সনদের কপি, সর্বশেষ আয়ের দাখিলকৃত আয়কর রিটার্নের রসিদ কপি, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকার অধিবাসী হয়ে থাকলে টিন সনদের কপি, সর্বশেষ আয়কর রিটার্ন রসিদের কপি প্রদান করতে হবে।

তাছাড়া ৩শ’ টাকার স্টাম্পে প্রত্যেক পদপ্রার্থীরা ৭টি তথ্য সংবলিত হলফনামা লিখে জমা দিতে ও নির্বাচনি ব্যয়ভার নির্বাহের জন্য যে কোনো তফশিলি ব্যাংকে একটি স্বতন্ত্র ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। যেটি নির্বাচন পরবর্তীকালে ব্যয়ের রিটার্ন জমা প্রদানকালে উক্ত ব্যাংক হতে টাকা উত্তোলনের বিবরণ প্রদান করতে হবে।

চেয়ারম্যান প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচনের ব্যয় নির্বাহ করতে সর্বোচ্চ ব্যক্তিগত খরচ বাবত ৫০ হাজার টাকা আর নির্বাচনি ব্যয়সীমা সর্বোচ্চ ৫ লাখ টাকা, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের ক্ষেত্রে ব্যক্তিগত খরচ বাবদ ১০ হাজার টাকা, আর নির্বাচনি ব্যয় সীমা সর্বোচ্চ ১ লাখ টাকা নির্দেশনায় বলা হয়েছে।

তবে কোনো ভোটার প্রস্তাবক অথবা সমর্থক হিসেবে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের উদ্দেশ্যে ১টি পদের বিপরীতে একাধিক প্রার্থীদের মনোনয়নপত্রে নাম ব্যবহার করলে ওই ধরনের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

এছাড়া প্রস্তাবকারী ও সমর্থনকারীর নাম জেলা পরিষদ নির্বাচনের নির্বাচক মন্ডলীর ভোটার তালিকায় নাম থাকতে হবে।

জেলা পরিষদ নির্বাচনি এ নতুন নির্দেশনায় সিডি বিক্রয়ের বিভিন্ন মূল্য নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ১৫ নম্বর সাধারণ ওয়ার্ড পর্যন্ত সিডি মূল্যের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে ১৬ হাজার টাকা, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৩ হাজার ৫শ’ টাকা, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে ৪ হাজার টাকা, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে ৩ হাজার ৫শ’টাকা, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ৪ হাজার টাকা, ১০ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৫শ’ টাকা, ১১ নম্বর ওয়ার্ডে ৪ হাজার, ১২ নম্বর ওয়ার্ডে ৮ হাজার, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৫শ’ এবং ১৫ নম্বর ওয়ার্ডে ৩ হাজার ৫শ’ টাকা।

সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে ২৩ হাজার টাকা, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ১১ হাজার ৫শ’ টাকা, ৪ নম্বর ওয়ার্ডে ১৯ হাজার ৫শ’ টাকা, ৫ নম্বর ওয়ার্ডে ১৮ হাজার ৫শ’ টাকা। চেয়ারম্যান প্রার্থীদের ক্ষেত্রে ৮৪ হাজার টাকা সিডি বিক্রয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে।

সিলেট নির্বাচন অফিস সূ্ত্রে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, ২৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সকল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ৩-৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর ১০১৬ তারিখে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ