শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » মুক্তিযোদ্ধা মতলেব ফকিরের কন্ঠের কাছে অভাব অনটন আর বয়সও হার মেনেছে
প্রথম পাতা » খুলনা বিভাগ » মুক্তিযোদ্ধা মতলেব ফকিরের কন্ঠের কাছে অভাব অনটন আর বয়সও হার মেনেছে
বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযোদ্ধা মতলেব ফকিরের কন্ঠের কাছে অভাব অনটন আর বয়সও হার মেনেছে

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৭মি.) যে দিন গান গায় সেদিন পেটে দুমুঠো ভাত জোটে। গান না গাইলে কামলা খাটতে যেতে হয়। ষাট বছর ধরে মঞ্চে মঞ্চে গান গেয়ে জীবন ধারণ করেন মতলেব ফকির। এ পর্যন্ত দুই হাজার মঞ্চে উঠে গেয়েছেন, ভাবগান, লালন গীতি, ধোয়াজারী ও কবি গান। বলা যায় কবি গানই তার সঙ্গী।

১৯৭২ সালে কুষ্টিয়ার উদিবাড়ি গ্রামে তার গুরু মুনছুর মওলানার বাড়িতে কবিগান গেয়ে সবাইকে চমকে দেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারে প্রথম মঞ্চে গান করতে ওঠেন। এরপর দ্বিতীয় গান করেন শৈলকুপার নিত্যানন্দপুর গ্রামে। সেখানে তিনি এক নাগাড়ে ৭ দিন ধরে কবি গান করেন। মতলেব ফকির ১৯৭৪ সালে বিটিভিতে গান করেন।

এখন তিনি খুলনা বেতারের শিল্পী। তার কণ্ঠে বিকশিত হয়েছে মরমী কবি পাগলাকানাই এর মর্মবানী। তিনি সবচে বেশি গেয়েছেন পাগলাকানাইয়ের গান। পাগলাকানাইসহ ঝিনাইদহের ৫৯ জন সাধকের তাত্বিক গান রয়েছে মতলেব ফকিরের ভন্ডারে। তিনি পড়া লেখা জানেন না বলে গানগুলো সংরক্ষন করতে পারেন না। গানগুলো সরল এবং সুফিবাদ ও আধ্যাত্ববাদের সাক্ষি। মতলেব ফকিরের দাবী মতে তার বয়স এখন ৮০ বছর।

এই বৃদ্ধ বয়সেও তিনি সমানতালে গান গেয়ে চলেছেন। বয়স আর অভাবের কাছে হার মেনেছে কন্ঠ। মতলেব ফকির সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তিনি যশোর জেলার খাজুরা এলাকার লেবুতলা গ্রামে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম আব্দুর রশিদ বিশ্বাস ও মায়ের নাম আনোয়ারা খাতুন। তিনি বড় হয়েছেন নানা বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার পানামি গ্রামে। ১৯৫৬ সাল থেকে তিনি গান করছেন বলে জানান।

মতলেব ফকির লালন শাহ, পাগলাকানাই, কবি গোলাম মোস্তফা, দুদ্দু শাহ, পাঞ্জু শাহ, বেহাল শাহ, বাহাদুর বিশ্বাস, তমিজ উদ্দীন, জয়নাল বয়াতি, বিজয় সরকার, কেপি বসু, লংকেশ্বর, নিতাই, বড় গৌউর, আদিলুদ্দিন, আয়নাল, ইসারত ফকির, বজনাথ গোসাই, শাকের শাহ, শীতল শাহ, জহর উদ্দীন, মিয়াজান শাহ, কালো কোকিল, কালাচাঁদ, ফুলবাঁশ, নছের শাহ, হাওড়িয়া গোসাই, অক্ষয়, বলরাম, যোগেশ্বরী, শরৎ, মফিজ উদ্দীন, শামসদ্দিন, রবজ আলী, ক্ষেপাকান্ত, রাজলক্ষি, বলরাম শর্মা, যাদু বিন্দু, গুরুচান, হাতেম শাহ, খোদা বক্স শাহ, শুকচান ও অমুল্য শাহসহ বহু সাধকের গান গেয়েছেন মঞ্চে।

এই শেষ বয়সে তার কোন চাওয়া পাওয়া নেই। তিনি জানান, ১৮ বছর ঢোল সমুদ্র নদীর পাড়ে ছিন্নমুল পরিবারের মতো জীবন কাটিয়েছেন। এরপর ঝিনাইদহ শহরের বশির মাজমাদারের বাড়ির পেছনে জঙ্গল পরিস্কার করে ৪০ বছর ধরে বসবাস করেছেন। তার জীবন যাযাবরের মতো। জীবন সয়াহ্নে তিনি সরকারের কাছে চান রাষ্ট্রিয় স্বীকৃতি।

দুস্থ ভাতা হিসেবে সরকার থেকে বছরে যতসামান্য শিল্পী সম্মানী পান। তাতে তার সংসার চলে না। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। ঘরে আগুন লেগে সব কিছু পুড়ে গেছে। প্রমান দেখাতে পরেনি বলে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান নি। যে মানুষটি গান গেয়ে শ্রোতাদের মনের খোরাক যুগিয়েছেন, সেই মানুষটি এখন নিজের পেটের খোরাক জোগাড় করতে পারছেন না।

স্ত্রী সন্তাান নিয়ে কষ্টের সংসার মতলেব ফকিরের। এই দুস্থ গায়ক এখন ঝিনাইদহ জজ কোর্টের পেছনে গয়াসপুর গ্রামে বসবাস করেন। মতলেব ফকিরের সাথে যোগাযোগ ০১৭০৩২৯৩৪৩৫।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)