শুক্রবার ● ২৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত
ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত

সিলেট প্রতিনিধি :: (১১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ বিকাল ৪.০০মি.) সময় সিলেট জেলার গোলাপগঞ্জের হেতিমগঞ্জে মালিবাহী ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
২৩ নভেম্বর বৃহস্পতিবার শেষ বিকেলে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার মালুমের দোকান নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়ি ইউপির মালুমের দোকান নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা গোলাপগঞ্জগামী মালবাহী ট্রাকের সাথে সিলেটগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মাইক্রো বাসটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ট্রাকের চালকসহ মাইক্রোবাসের ৭ জন যাত্রি গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় আহত ড্রাইভার ও যাত্রিদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তাৎক্ষণিকভাবে আহত ড্রাইভার ও যাত্রীদের নাম পরিচয় জানা যায়নি। ট্রাক ড্রাইভারের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে এ ঘটনার সততা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক শিবলী।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন