শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » লায়ন গনি মিয়া বাবুল ৭১’র চেতনা সম্মাননা পদক পেলেন
প্রথম পাতা » ঢাকা » লায়ন গনি মিয়া বাবুল ৭১’র চেতনা সম্মাননা পদক পেলেন
সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লায়ন গনি মিয়া বাবুল ৭১’র চেতনা সম্মাননা পদক পেলেন

---ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল ‘বঙ্গবন্ধু গবেষণা কর্মে অসামান্য অবদান রাখায়’ ‘৭১’র চেতনা বাস্তবায়ন পরিষদ সম্মাননা পদক- ২০১৬’ এ ভূষিত হয়েছেন।

২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ৭১’র চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত গুণীজন সম্মাননা ও ‘সাম্প্রদায়িকত অপতৎপরতা প্রেক্ষিত আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা পদক প্রদান করেন।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মাহাবুব হোসেন মেহেদী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হক প্রধান এম.পি, দৈনিক আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা, বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা: খোন্দকার এমদাদুল হক সেলিম ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম হোসেন লিটন।

উল্লেখ্য, লায়ন মো. গনি মিয়া বাবুল তাঁর ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করে আসছেন।

তিনি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধু গবেষণা কর্মে প্রশংসার সাথে নিয়োজিত রয়েছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ ও ফিচার লিখে ইতিমধ্যে তিনি যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। তাঁর রচনায় ও সম্পাদনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা, প্রবন্ধ, ছড়া, শিশু সাহিত্য বিষয়ক ৫০টির অধিক বই প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের বর্তমান সভাপতি হিসেবে বঙ্গবন্ধু চর্চা, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ, অনুকরণ এবং নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করতে তিনি নানা ধরনের নান্দনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন।

তাঁর নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, পাঠাগার, শিশু গণশিক্ষা কেন্দ্র প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছেন। তিনি একজন সমাজসেবক হিসেবে ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন শতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে নানা গুরুত্বপূর্ণ পদে স্বীয়-দায়িত্ব প্রশংসার সাথে পালন করে আসছেন। তিনি এই পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ