শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের প্রস্তুতি সভা
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের প্রস্তুতি সভা
সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের প্রস্তুতি সভা

---ষ্টাফ রিপোর্টার :: (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৮মি.) পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সোমবার ২৮ নভেম্বের বিকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য অংসুই প্রু চৌধুরী, সদস্য ত্রিদীব কান্তি দাশ, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের সহকারি প্রকৌশলী পরাক্রম চাকমা, ৩০৫ পদাতিক ব্রিগেডের ক্যাপ্টেন মাহীম আহমেদ, ডিজিএফআই এর সহকারি পরিচালক মো. আজিজুল হক, এফআইইউ এর ওয়ারেন্ট অফিসার মো. ইউনুছ মিয়া, জেলা পুলিশ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পারভেজ আলী ও জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, এবছর ২রা ডিসেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই দিবসটি উদযাপনের অংশ হিসাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে রাঙামাটি পৌরসভা পর্যন্ত একটি র‌্যালী, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, বিভিন্ন প্রশাসনিক ভবনে আলোকসজ্জা এবং রাঙামাটি চট্টগ্রাম রোডের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হবে।

তিনি এ দিবসটি উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।





আর্কাইভ