বুধবার ● ৩০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সিটি মেয়র মান্নানের মুক্তির দাবীতে ছাত্রদলের বিক্ষোভ
গাজীপুরে সিটি মেয়র মান্নানের মুক্তির দাবীতে ছাত্রদলের বিক্ষোভ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫২মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান কারাগারে বন্দি অধ্যাপক এম এ মান্নানকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।
৩০ নভেম্বর বুধবার বেলা ১২টায় কাজী আজিমউদ্দিন কলেজের জিএস সোহেল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের শিববাড়ীর মোড় থেকে শুরু শহরের প্রধান প্রধান সড়ক গুলো পদক্ষিণ শেষে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল নেতা মারজুক আহমেদ আল আমিন, প্রবাল, সাইদ মন্ডল, আবু সালেহ, কামাল আহমেদ, জনি ও আবির শুভ প্রমুখ।
উল্লেখ্য, কারাবন্দি মেয়র মান্নানের বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। তার অবর্তমানে গত বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা