শিরোনাম:
●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
রাঙামাটি, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ধর্ম » রাঙামাটিতে বুদ্ধাংকুর বিহারে দানোত্তম কঠিন চীবর দানোত্‍সব
প্রথম পাতা » ধর্ম » রাঙামাটিতে বুদ্ধাংকুর বিহারে দানোত্তম কঠিন চীবর দানোত্‍সব
বুধবার ● ২৮ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বুদ্ধাংকুর বিহারে দানোত্তম কঠিন চীবর দানোত্‍সব

---

ষ্টাফ রিপোর্টার :: ধর্মীয় নানা আচার অনুষ্ঠানে মধ্য দিয়ে রাঙামাটির আসামবস্তী বুদ্ধাংকুর বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দানোত্‍সব অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার দুপুরে ২টায় বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ স্ংস্থার উদ্যোগে দু’দিনব্যাপী ১৬তম দানোত্তম কঠিন চীবর দান উত্‍সবে আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন সংঘরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও রাঙামাটি পৌর ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের৷
দু’দিনব্যাপী ১৬তম দানোত্তম কঠিন চীবর দান উত্‍সবের উদ্বোধন করেন রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্ঠা নীহানেন্দু তালুকদার৷ ধর্মালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. সুপ্রিয় বড়ুয়া৷ বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যববসায়ী ও সমাজ উন্নয়ন কর্মী আব্দুল মতিন, অলক প্রিয় চৌধুরী, দিপক বড়ুয়া, রণজিত্‍ বড়ুয়া, অশোক বড়ুয়া, হারাধন বড়ুয়া,অরুন বড়ুয়া, ছোটন বড়ুয়া, রিটু বড়ুয়া৷ স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া৷
ধর্মালোচনায় সভায় বক্তারা বলেন, ধর্মের নামে যারা সন্ত্রাস করছে, ধর্মের নামে সংর্ঘষ বাড়াচ্ছে এবং সারা পৃথিবীতে মানব জাতীর মধ্যে অশান্তি সৃষ্টি করছে তারা কোন দিন নির্বাণ লাভ করতে পারবে না৷ কারণ ক্ষমা ও মৈত্রী ভাব যার আছে সে জ্ঞানী৷ আর জ্ঞানী ব্যক্তি হিংসা ও সংর্ঘষ থেকে দূরে থাকে৷ তাই পঞ্চশীল গ্রহণ করে বুদ্ধের বাণীগুলো যথাযথ ভাবে অনুসরণ করে সংঘাত পরিহার করে মৈত্রী ভাবনা চর্চা করার আহবান জানান৷  ---

বক্তারা আরো বলেন, আমরা যদি ঠিক না থাকি তা হলে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ঠিক থাকবে না৷ ধর্মীয় আচার, আচরণ ও রীতিনীতি যদি ঠিক রাখি তাহলে আমাদের সামাজিকতা সুদৃঢ় হবে এবং সমাজে শানত্মি ফিরে আসবে৷ সঠিকভাবে ধর্ম চর্চা আর ধর্মের প্রতি অবিচল বিশ্বাস রেখে আর্থিক উন্নয়ন ঘটাতে হবে৷ গৌতম বুদ্ধের শিক্ষা ও আদর্শের প্রতি সকলকে আদর্শবান হয়ে মিথ্যাকে পরিহার করে সার্বিক উন্নয়নে কাজ করে যেতে হবে৷ তা হলেই পার্বত্যাঞ্চলে উন্নয়ন ও শানত্মি ফিরে আসবে৷
অনুষ্ঠানে আগত পূর্নার্থীদের উদ্দ্যেশে প্রধান ধর্মদেশক হিসেবে দেশনা পাঠ করেন বাংলাদেশ সংঘরাজ ভিৰু মহাসভার মহাসচিব ও চান্দগাঁও সাক্যমুনি বিহারের অধ্যক্ষ এস, লোকজিত্‍ থেরো৷
এর আগে কঠিন চীবর দান উপলক্ষে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ভোর থেকে কর্মসূচির সূচনা করা হয়৷ ভোরে প্রার্থনা ও সূত্র পাঠের মাধ্যমে উত্‍সবের কর্মসূচি শুরম্ন হয়৷ কর্মসূচির মধ্যে ছিল ভোর ৪টায় পরিত্রাণ পাঠ, সকালে পুষ্পপূজা ও ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীলগ্রহণ, উপগোপ্ত বৌদ্ধের বৌদ্ধমুত্তীদান, সংঘদান ও ভিক্ষুসংঘের ধর্মদেশনা, অনুত্তর পুণ্যাক্ষেত্র ভিক্ষুসংঘকে পিন্ডদান৷ দ্বিতীয় পর্বে ছিল দুপুর ১.৫০মি: “বুদ্ধাকুর স্বরণিকা” নামক সংকলনের মোড়ক উম্মোচন, ধর্মীয় আলোচনা ও কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন৷ এছাড়া সন্ধ্যা ৬টায় ফানুস বাতি উড্ডয়ন, মঙ্গল প্রদীপ প্রজ্জালন ও বৌদ্ধ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷

আপলোড : ২৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.১৭ মিঃ





ধর্ম এর আরও খবর

গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
১৪৪৬ হিজরী রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি ১৪৪৬ হিজরী রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি

আর্কাইভ