শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হওয়ায় শুভেচ্ছা
প্রথম পাতা » চট্টগ্রাম » ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হওয়ায় শুভেচ্ছা
বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হওয়ায় শুভেচ্ছা

---পলাশ বড়ুয়া, উখিয়া :: (১৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ রাত ১১.৪০মি.) দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপিঠ উখিয়া কলেজ নামে যাত্রা শুরু করে ১৯৯১সালে । প্রথম কাজ ছিল উখিয়া কলেজের ব্যানারে ১৯৯১সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ আসনের তৎকালীন সাংসদ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে স্বস্ত্রীক উপস্থিত ছিলেন (তৎকালীন) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল আবদুল নাসের চৌধুরী। দূর্ভাগ্যবশত: এমপি মহোদয় রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় শিক্ষার্থী সংবর্ধণায় উপস্থিত হতে পারেনি।

তবে উনার স্ত্রী শাহীন জাহান চৌধুরী উপস্থিত ছিলেন। সময়টি ছিল ১৯৯১সালের নভেম্বরের শেষ সপ্তাহ।
জানা যায়, ৩১ ডিসেম্বর’১৯৯১সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও সাহেবের সভাপতিত্বে উখিয়া কলেজের সাংগঠনিক কমিটি গঠিত হয়। উক্ত সাংগঠনিক কমিটির সভাপতি ছিলেন শাহজাহান চৌধুরী এম.পি। অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঠিক না হওয়া পর্যন্ত সদস্য সচিবের দায়িত্বে ছিলেন তৎকালীন ইউএনও বর্তমান প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মনোনীত ড. কামাল আবদুল নাছের চৌধুরী। উখিয়া কলেজের সর্বপ্রথম রিজুলেশন (কার্যবিবরী) লিখেছেন ইউএনও কামাল আবদুল নাছের চৌধুরী। কমিটির সিদ্ধান্ত মতে ১ জানুয়ারী ১৯৯২ সালে উখিয়া কলেজে ভর্তিকৃত মাত্র ১১ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম শুরু হয়। উনার সাথে সাথে উখিয়া উপজেলায় বিভিন্ন পদে দায়িত্বে থাকা বজলুল করিম চৌধুরী (বর্তমানে রাজউক চেয়ারম্যান), অরুণ কুমার মালাকার (বর্তমানে জয়েন্ট সেক্রেটারী, খাদ্য মন্ত্রণালয়), সচিবালয় ঢাকা, নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উক্ত সরকারি কর্মকর্তাগণ উখিয়া কলেজের জন্য অসাধারণ ভুমিকা রেখে গেছেন। উখিয়া কলেজের শুরুর দিকে অরুণ কুমার মালাকার সর্বোচ্চ ৫৪টি ক্লাশে পাঠদান করেন।
এছাড়াও ড. কামাল আবদুল নাছের চৌধুরী সচিবালয়ে সচিবের পি.এস থাকাকালে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। উনি শিক্ষায় থাকাকালীন উখিয়া কলেজ ভ্রমণ করেন। উখিয়া কলেজে স্নাতক (সম্মান) চালু করার বিষয়েও তাঁর ভুমিকা ছিল অপরিসীম। অপরদিকে উখিয়া কলেজ অধ্যক্ষ ফজলুল করিমের মধ্যবর্তী সাসপেন্ডের বিষয়টিও বিভাগীয় তদন্তের মাধ্যমে অতুলনীয় সাহায্য করেন বলে জানিয়েছেন অধ্যক্ষ মহোদয়।
তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকাকালীন সাক্ষাতকালে তাঁর বন্ধুত্বসূলভ আলাপ-আলোচনা, আদর, আপ্যায়নে মুগ্ধ কলেজ অধ্যক্ষ ফজলুল করিম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৭ নভেম্বর) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন।
বিভিন্ন সময় কলেজ প্রতিষ্টাকালীন ড. কামাল আবদুল নাছের চৌধুরীর অবদানের কথা শুনে তাঁর প্রতি অসীম শ্রদ্ধাবোধের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় খবরটি কলেজের আইটি কর্মকর্তা হিসেবে (প্রতিবেদক) অধ্যক্ষ মহোদয়কে জানানোর সাথে সাথে তিনি তাঁর সহযোগিতার প্রতি কৃতজ্ঞতায় প্রকাশ করেন এবং উখিয়া কলেজ পরিবারের পক্ষ থেকে গৌরবময় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ভবিষ্যতেও তাঁর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজলুল করিম ও উখিয়া কলেজ পরিবার।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে  মানববন্ধন রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)