শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » চাঁদাবাজির মামলায় মেয়র মান্নান রিমান্ডে
প্রথম পাতা » গাজিপুর » চাঁদাবাজির মামলায় মেয়র মান্নান রিমান্ডে
রবিবার ● ৪ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁদাবাজির মামলায় মেয়র মান্নান রিমান্ডে

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে জয়দেবপুর থানায় চাঁদাবাজির একটি মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৪ ডিসেম্বর রবিবার গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এর বিচারক মোঃ আবদুল হাই ওই আদেশ দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কারাগারে আটক মেয়র মান্নান ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর টঙ্গীর সিলমুন এলাকার বাসিন্দা রমিজ উদ্দিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় সহযোগীদের নিয়ে রমিজকে মারধরও করেন। এ ঘটনায় রমিজ উদ্দিন বাদি হয়ে গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার মেয়রসহ ৮জনকে আসামী করে জয়দেবপুর থানায় মামলা করেন। এ মামলায় ২৫ নভেম্বর মেয়রকে গ্রেফতার দেখানো হয়।

ওই মামলায় জ্ঞিাসাবাদের জন্যে তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমীন ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রবিবার শুনানী শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করে আগামী দুই দিনের মধ্যে আসামীকে আদালতে হাজিরের পুলিশকে আদেশ দেন।

এর আগে রবিবার সকালে কাশিমপুর কারাগার থেকে মেয়র মান্নানকে গাজীপুর আদালতের হাজতে আনা হয়। অসুস্থ থাকায় হুইল চেয়ারে করে তাঁকে হাজতখানা থেকে বিচারকের সামনে হাজির করা হয়। এসময় বিএনপির নেতা-কর্মী ও আইনজীবিরা আদালত প্রাঙ্গনে ভীড় জমায়।

অধ্যাপক মান্নানের আইনজীবি গাজীপুর বারের সভাপতি এডভোকেট সহিদুজ্জামান জানান, গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত মেয়র মান্নানের বিরুদ্ধে ২৭টি মামলা ছিল। ওই দিন সব মামলায় জামিন লাভ করে তিনি মুক্তির অপেক্ষায় ছিলেন। তাঁর মুক্তি আটকে দেয়ার জন্যেই ২০১৪ সালের কাল্পনিক ঘটনা উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। বাদি এজাহারে যে মোবাইল ফোন নাম্বার উল্লেখ করেছেন, সেটি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার জেলার এক ব্যক্তির।

এদিকে এ মামলায় গ্রেফতার দেখানোর পর মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই রুহুল আমীন গত ২৯ নভেম্বর মঙ্গলবার মামলার প্রধান আসামি অধ্যাপক এমএ মান্নানকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রবিবার এ মামলার শুনানি হয়।





আর্কাইভ