শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » ড্রাইভারদের সচেতন হয়ে গাড়ি চালাতে হবে : ওবায়দুল কাদের এমপি
প্রথম পাতা » ঢাকা » ড্রাইভারদের সচেতন হয়ে গাড়ি চালাতে হবে : ওবায়দুল কাদের এমপি
রবিবার ● ৪ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড্রাইভারদের সচেতন হয়ে গাড়ি চালাতে হবে : ওবায়দুল কাদের এমপি

---ঢাকা প্রতিনিধি :: (২০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৮মি.) নিরাপদ সড়ক চাই (নিসচা) ২৪ বছরে পদার্পণ উপলক্ষে গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বিশেষ অতিথি ছিলেন দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও অভিনেতা মিজু আহম্মেদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

নিসচা’র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সৈয়দ এহসান-উল-হক এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচা’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিসচা’র যুগ্ম মহাসচিব ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি- ২০১৬ এর সদস্য সচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

নিসচা’র যুগ্ম মহাসচিব লিটন এরশাদের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নিসচা’র মহাসচিব শামীম আলম দীপেন ও শোক প্রস্তাব উত্থাপন করেন নিসচা’র সাংগঠনিক সম্পাদক এস.এম আজাদ হোসেন। আলোচনা সভায় নিসচা’র সাফল্যের ও গৌরবের ২৪ বছরে পদার্পণ শীর্ষক বক্তব্য রাখেন নিসচা’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফারিহা ফাতেহ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শীতকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে তাই এমন পরিবেশে গাড়ি গতিসীমা কম রেখে গাড়ির চালাতে চালকদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা নির্মূল করতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। কুয়াশার সময় দুর্ঘটনা বেশি হয়। তাই এই সময় গাড়ির গতি নিয়ন্ত্রণ করা দরকার। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে গাড়ির মালিক ও ড্রাইভারদের সহযোগিতা প্রয়োজন।’

মন্ত্রী বলেন, আমাদের দেশের গাড়ির ড্রাইভার ও পথচারি উভয়ের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। আর এই ড্রাইভারা যেমন বেপরোয়া, পথচারিরাও ঠিক তেমনিই বেপরোয়া। তাই ড্রাইভারদের যেমন সচেতন হয়ে গাড়ি চালাতে হবে, তেমনি পথচারিদের সচেতন ভাবে রাস্তা পারাপার হতে হবে। সড়ক যেন নিরাপদ ও পরিচ্ছন্ন হয় সে জন্য সকলের সহযোগিতা দরকার। ওবায়দুল কাদের বলেন, মানুষ সচেতন হলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কারো প্রতি দোষারোপ নয় বরং ঐক্যবদ্ধভাবে সড়ক দুর্ঘটনা রোধে সকলকে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এবং নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।





ঢাকা এর আরও খবর

বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস

আর্কাইভ