শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » ১০ম বিকেএসপি এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতার প্রথম দিন
প্রথম পাতা » খেলা » ১০ম বিকেএসপি এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতার প্রথম দিন
সোমবার ● ৫ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ম বিকেএসপি এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতার প্রথম দিন

---

ক্রীড়া প্রতিবেদক :: (২১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪১মি.) এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ব্যবস্থাপনায় শুরু হয়েছে বিকেএসপি কাপ এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৬। প্রতিযোগিতার প্রথম দিন ৫ ডিসেম্বর সোমবার আজকে দুটি খেলা অনুষ্ঠিত হয় । দিনের প্রথম খেলায় বালক এককে বাংলাদেশের রোমান তার স্বদেশী প্রতিদ্বন্দী মিজানকে ৬-০, ৬-০ সেটে পরাজিত করে শুভ সূচনা করেন ।

আগামী কাল সকালে রোমান ভারতের লিস্টন ভাজের সাথে খেলবেন। অপরদিকে বালিকা এককে বাংলাদেশের রিনভী আক্তার তৃপ্তি সিঙ্গাপুরের দ্রেবাকে ৬-০, ৭-৫ সেটে পরাজিত করে শুভ সূচনা করেছেন।
প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ ভারত, কোরিয়া, হংকং, লাওস ও সিংঙ্গাপুর হতে ২০ জন বালক ও ২১ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহন করছে। এই বছর বাংলাদেশ হতে ১০ জন বালক ও ০৭ জন বালিকা খেলোয়াড় রয়েছে।

প্রতিযোগিতায় বালক একক, বালিকা একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈত ইভেন্টস সমূহ অন্তর্ভূক্ত রয়েছে । প্রতিদিন সকাল ৯টা হতে খেলা শুরু হয়ে অপরাহ্ন পর্যন্ত খেলা চলবে।

আগামী ৯ ডিসেম্বর’২০১৬ পর্যন্ত প্রতিযোগিতাটি চলবে। প্রতিযোগিতার টুর্ণামেন্ট ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন রোকন উদ্দিন আহমেদ ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)