মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » হানাদার মুক্ত দিবসে ঝিনাইদহে নানা কর্মসূচী
হানাদার মুক্ত দিবসে ঝিনাইদহে নানা কর্মসূচী
ঝিনাইদহ প্রতিনিধি :: (২২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মি.) ৬ ডিসেম্বর পাক হানাদার ও তাদের এদেশের দোসরদের হটিয়ে ঝিনাইদহকে শত্রুমুক্ত করে।
এ উপলক্ষে ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তিযোদ্ধা ও জনতা একটি বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি শহরের স্থাণীয় পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় পায়রা চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট এ সব কর্মসুচির আয়োজন করেন।
র্যালীতে জেলার ৬টি উপজেলা থেকে উপজেলা কমান্ডার, ইউনিট কমান্ডার, সহকারী কমান্ডারসহ মুক্তিযোদ্ধা ও জনতা অংশ নেয়। সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি এ্যাড, আজিজুর রহমানসহ অনেকে।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা মুক্তিযোদ্ধাদের নিয়ে সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ হয় মুক্তিযোদ্ধাদের। উল্লেখযোগ্য যুদ্ধের মধ্যে ছিল- বিষয়খালী যুদ্ধ, গাড়াগঞ্জ যুদ্ধ, শৈলকুপা থানা আক্রমণ, কামান্না, আলফাপুর ও আবাইপুরের যুদ্ধ।
এ সব যুদ্ধে ১ থেকে ১৬ এপ্রিল বিষয়খালী যুদ্ধে ৩৫ জন, ১৪ অক্টোবর আবাইপুর যুদ্ধে ৪১ জন, ২৬ নভেম্বর কামান্না যুদ্ধে ২৭ জনসহ ঝিনাইদহ জেলায় ২৭৬ মুক্তিযোদ্ধা শহীদ হন।





কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার