শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি রোইং প্রশিক্ষণ শুরু
প্রথম পাতা » খেলা » জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি রোইং প্রশিক্ষণ শুরু
বুধবার ● ৭ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি রোইং প্রশিক্ষণ শুরু

---ক্রীড়া প্রতিবেদক :: ক্রমাগত ইতিবাচক পরিবর্তন হচ্ছে বাংলাদেশের। দেশের উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় ক্রীড়া পরিষদও তৃণমুলের মেধাবী মুখ খুঁজে নিতে প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ রোইং ফেডারেশনও কাজ করে যাচ্ছে। তৃণমূল থেকে উঠে আসছে আগামী দিনের তারকা।’ বুধবার ৭ ডিসেম্বর বাংলাদেশ রোইং ফেডারেশন তৃণমূলে প্রতিভা অন্বেষণের চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় ক্রীড়া পরিষদ সচিব (যুগ্মসচিব) অশোক কুমার বিশ্বাস এই কথা বলেছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও সাধারণ সম্পাদক হাজী মো. খোরশেদ আলম প্রমূখ।
ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানে আবাহমানকাল থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। রোইং নিয়ে কাজ করার বিপুল সম্ভাবনা রয়েছে। আমি আশা করছি এই কর্মসূচি থেকে প্রতিভাবান খেলোয়াড়দের সমাগম ঘটবে।’
রোইং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার জানিয়েছেন, ‘ফেডারেশনের উদ্যোগে ১০টি জেলায় তৃণমূলের প্রতিভা অন্বেষণ কর্মসূচি পালিত হয়েছে। প্রথম ধাপে ৩০জন করে প্রতি জেলা থেকে খেলোয়াড় বাছাই করা হয়েছে। তাদের মধ্যে থেকে পর্যায়ক্রমে ২০জন, ১০জন সর্বশেষ প্রতিজেলা থেকে ২জন করে মোট ২০জনকে নিয়ে চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি শুরু হয়েছে। চলবে প্রথম ধাপে ১০ দিন। সকালে বুড়িগঙ্গা নদীতে আর বিকালে ইনডোরে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ইনডোরে খেলোয়াড়রা আর্গোমিটারে অনুশীলন করবেন।’ একই অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে বাংলাদেশ রোইং ফেডারেশনের নতুন অফিস উদ্বোধন করেন।
উল্লেখ্য, ‘খেলার মাঠ উন্নয়ন ও সংস্কার এবং প্রশিক্ষণ কাজে বিশেষ সহায়তা’র আওতায় ১৫.১০ কোটি টাকা ব্যয়ে ৩টি কর্মসূচির মাধ্যমে মোট ৩১টি ডিসিপ্লিনে ‘তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচি ২০১৫-১৬’ হাতে নিয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)