বুধবার ● ৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ধর্ষনকারীর নয়া কৌশল : মিষ্টি টাকা পোশাকের লোভ দেখিয়ে গামছা দিয়ে বেঁধে শিশুকে ধর্ষণ
ধর্ষনকারীর নয়া কৌশল : মিষ্টি টাকা পোশাকের লোভ দেখিয়ে গামছা দিয়ে বেঁধে শিশুকে ধর্ষণ
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) গরীব হওয়ার কারনে ভালো জামা-মিষ্টি আর টাকার প্রলোভন দেখিয়ে এক শিশু কন্যাকে (১৩) ধর্ষন করেছে মোশারেফ হোসেন ওরফে মুশা (৫২) নামের এক নরপশু লম্পট। ৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেদেরগাড়ী গ্রামে ঘটনাটি ঘটে।
শিশুটি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমাদের প্রতিবেশী মোশারেফ হোসেন ওরফে মুশা আমাকে ৫০ টাকা আর ভালো জামা কিনে দেবে বলে আমার মুখে গামছা দিয়ে বেধে পাশের আম বাগানে নিয়ে আমাকে জোর করে ধর্ষন করেছে।
প্রতিবেশী আযুব আলী ও নুর জাহান বেগমসহ প্রতিবেশিরা ঘটনার সত্যতা স্বীকার করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন মোশারেফ হোসেন (মুশা) লম্পটের কঠিন শাস্তি হওয়া উচিত। যাতে করে আর কেউ অসহায় গরীব মেয়েদেরকে এধরনের কাজ কেউ যেন না করতে পারে।
মহেশপুর থানার এস আই বজলুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ৭ ডিসেম্বর বুধবার দুপুর ১২টার শিশু কন্যাকে ধর্ষনের সংবাদ পেয়ে বেদেরগাড়ী গ্রামে গিয়েছিলাম। কিন্তু ধর্ষক মোশারেফ হোসেন ওরফে মুশা এলাকা ছেড়ে পালিয়েছে। ধর্ষিতা শিশু ও তার মাকে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, শিশুটির মা বাদি হয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে আসামী ধরতে থানার তিনটি টিম ইতি মধ্যে বের হয়ে গেছে।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার