শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দুই কৃষকের বাড়ির পালিত গরু চালান করল বিজিবি’র শ্যামকুড় ক্যাম্প কমান্ডার নাজমুল
প্রথম পাতা » অপরাধ » দুই কৃষকের বাড়ির পালিত গরু চালান করল বিজিবি’র শ্যামকুড় ক্যাম্প কমান্ডার নাজমুল
বুধবার ● ৭ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই কৃষকের বাড়ির পালিত গরু চালান করল বিজিবি’র শ্যামকুড় ক্যাম্প কমান্ডার নাজমুল

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩০মি.) ঝিনাইদহ মহেশপুর উপজেলা কাঞ্চনপুর গ্রামের হতদরিদ্র আতিকুল ইসলাম হান্টু ও বাবলু নামে দুই দিন মজুরের দুইটি পালিত গরু আটক করে ক্ষমতার বলে জোর করে চালন দিলেন শ্যামকুড় বিজিবি’র ক্যাম্প কমান্ডার নাজমুল। ৭ডিসেম্বর বুধবার ঝিনাইদহ আদালত প্রঙ্গনে আইনী সহায়তা নিতে এসে কৃষক আতিকুল ইসলাম হান্টু ও বাবলু সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা সাংবাদিকদের নিকট শ্যামকুড় বিজিবি’র ক্যাম্প কমান্ডার নাজমুলের ক্ষমতার অপব্যাবহার সহ অকথ্য ভাষায় গালিগালাজ এবং ঐ এলাকার সাধারণ মানুষের উপর নির্যাতনের বিবরণ দেন।

এ সময় তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গত ৫ ডিসেম্বর অন্যায় ভাবে বাড়ির পালিত গরু সিজার লিষ্ট করেন বিজিবি শ্যামকুড় ক্যাম্প কমান্ডার নাজমুল হোসেন। গরিব কৃষক আতিকুল ও বাবলু জানান, ৩/৪ মাস আগে শিয়ালমারি বাজার থেকে গরু দুইটি কিনে তারা বাড়িতে পালন করছিলেন। টাকার প্রয়োজন হওয়ায় গরু দুইটি বাজারে বিক্রি করার জন্য তারা হাটে নিয়ে যাচ্ছিলেন।

কৃষক বাবলু ও আতিকুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মেম্বার ও চেয়ারম্যানের সিল স্বাক্ষর নিয়ে বাগাডাঙ্গা বিজিবি’র ক্যাম্পের স্বাক্ষর নিয়ে বাজারে নিয়ে যাওয়ার সময় বাগাডাঙ্গা ও পলিয়ানপুর বিজিবি’র টহল দল নেপার মোড়ে তাদের গাড়ি থামিয়ে কাগজপত্র সঠিক পেয়ে গরু ছেড়ে দেন। এরপর তারা মহেশপুরের সেজিয়া বাজার পার হতে না হতেই শ্যামকুড় বিজিবি’র ক্যাম্প কমান্ডার নাজমুল হোসেন ভারতীয় বলে গাড়ী থেকে গরু নামিয়ে নেন।

বিষয়টি তারা গ্রামের মেম্বার বজলুর রহমানকে জানান। ইউপি মেম্বর বিজিবি’র ক্যাম্পে কাগজপত্র নিয়ে বাড়ির পালিত গরু দাবী করলেও শ্যামকুড় ক্যাম্প কমান্ডার নাজমুল হোসেন অন্যায় ভাবে গরু সিজার লিষ্ট করে চালান দেন। নিজেদের বাড়ির পালিত গরু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন কৃষক বাবলু ও হান্টু। এই বিষয়ে নেপা ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম মৃধা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমি স্থানীয় ইউপি মেম্বার বজলুর রহমানের সাথে কথা বলে জানতে পারি গরু দুইটি বাড়ির।

চেয়ারম্যান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আরো  বলেন, আমি শ্যামকুড় বিজিবি’র ক্যাম্প কমান্ডার নাজমুলের সাখে কথা বললে তিনি আমাকে সিওর সাথে কথা বলতে বলেন। কিন্তু আমি বিজিবি’র টুআইসির সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেন নি। চেয়ারম্যান সামছুল আলম মৃধা অভিযোগ করেন, এভাবে যদি সীমান্তের গরিব কৃষকদের গরু অন্যায় ভাবে সিজার লিষ্ট করে চালান দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে ?

এ ব্যাপারে শ্যামকুড় বিজিবি’র ক্যাম্প কমান্ডার নাজমুল হোসেন ফোন রিসিভ করে সাংবাদিকদের সাথে কথা বলতে অনিহা প্রকাশ করেন। তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের এখতিয়ার বলে এড়িয়ে যান।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)