বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আইন-শৃঙ্খলা রক্ষার্থে কমিউনিটি পুলিশিং ফোরামই যথেষ্ট : এসপি আসাদুজ্জামান
আইন-শৃঙ্খলা রক্ষার্থে কমিউনিটি পুলিশিং ফোরামই যথেষ্ট : এসপি আসাদুজ্জামান
বগুড়া জেলা প্রতিনিধি :: বগুড়া পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা ও মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিং ফোরামই যথেষ্ট। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে জনগনের সহযোগিতাই বেশি প্রয়োজন। বগুড়াসহ সারাদেশে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় কাজ করছে। তাই কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যরা যদি গোপনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেন তাহলেই অপরাধ দমন করা সম্ভব। ১৪ ডিসেম্বর বুধবার বিকেলে বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি লুৎফর রহমান সরকার স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি ) শাহিদ মাহমুদ খান, থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ধন্য গোপাল সিংহ, সদস্য সচিব সাজেদুর রহমান মোহন, রাকাব গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম, গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, কমিউনিটি পুলিশিং কমিটির নেতা সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা, শাহজাহান আলী, রফিকুল, আব্দুল জোব্বার, আব্দুল মজিদ ও মিলন প্রমূখ।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ