বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাউজানে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি
রাউজানে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি
রাউজান প্রতিনিধি :: রাউজান উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হোসেন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রত্যেক ব্যবসা প্রতিষ্টান সহ সব ধরনের প্রতিষ্ঠানকে ১৬ ডিসেম্বর সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করার জন্য নির্দেশ দিয়েছেন।
যারা এই নির্দেশ অমান্য করবেন তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করবেন বলে হুঁশিয়ারী দিয়েছেন। ২৩০ টাকার বিনিময়ে পতাকা ও পতাকা টাঙানোর জন্য রং করা বাঁশ রাউজান উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে সংগ্রহ করার জন্য বলা হয়েছে।
এই নির্দেশ পাওয়ার পর কেউ উদ্বুদ্ধ হয়ে কেউ বা জরিমানার ভয়ে পতাকা সংগ্রহ করার জন্য উপজেলা অফিসে ভীড় জমিয়েছেন।
এই রিপোর্ট লিখা পর্যন্ত ৯শত জনের উপরে পতাকা সংগ্রহ করেছে বলে জানা গেছে। পতাকার মজুদ শেষ হওয়ায় আবার অনেককে অফিস থেকে পড়ে আসতে বলা হয়েছে । সব পতাকা এবং রং করা বাশেঁর আকার একই রকম হওয়ার জন্য সবাইকে রাউজান উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। কিন্তু যারা পতাকা পাননি বা যারা পতাকা নিতে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে তারা ক্ষোভ প্রকাশ করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন পতাকা সুবিধামতো জায়গা থেকে সংগ্রহ করতে বলা হলে তাহলে এই রকম সময়ের অপচয় হতো না, আবার কেউ কেউ টাকার অংক ২৩০টাকা একটু বেশি মনে করছেন।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা