শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে যুবলীগ নেতা জাফরু গ্রেফতার প্রতিবাদে বিক্ষোভ
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে যুবলীগ নেতা জাফরু গ্রেফতার প্রতিবাদে বিক্ষোভ
বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে যুবলীগ নেতা জাফরু গ্রেফতার প্রতিবাদে বিক্ষোভ

---বগুড়া জেলা প্রতিনিধি :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৩৭মি.) বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকারকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খানের বাদীত্বে বিস্ফোরক মামলা এবং উপজেলা ফুড অফিসার একেএম আজাদের বাদীত্বে ফুড অফিস ভাঙচুর মামলায় ওয়ারেন্টমূলে পুলিশ ১৪ ডিসেম্বর বুধবার দুপুরে গাবতলী বন্দর যুবলীগের আঞ্চলিক কার্যালয় হতে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাফরু পাইকার পৌর সদরের পাইকারপাড়া গ্রামের ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল পাইকারের ছেলে।

এদিকে জাফরু পাইকারকে গ্রেফতারের প্রতিবাদে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের উদ্যোগে তাৎক্ষণিকভাবে এক বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাফরু পাইকারকে গ্রেফতারের সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি থানার এসআই আবু জাররা ভেঙে ফেলায় বিক্ষোভকারীরা এসময় আবু জাররার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানার তিনমাথার মোড়ে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা) সকল প্রকার যানবাহন ও দোকানপাট বন্ধ ছিল। পরে এক প্রতিবাদ সমাবেশ থানার তিনমাথার মোড়ে উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ইমারত আলী, জেলা যুবলীগ নেতা নাছিরুজ্জামান টিটো, সাজেদুর রহমান সিজু, কামরুল হুদা রাজু, আবু সাইদ লেলিন, মাসুম তালুকদার, আহমেদুর রহমান ডালিম,আরিফুর রহমান, নুরেজ্জামান সিদ্দিক, পৌর আ’লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সোহেল বাকী, সাধারণ সম্পাদক শাজাহান আলী, যুগ্ম সম্পাদক রাহেনুর রহমান রায়হান, সাংগঠনিক সম্পাদক মিঠু পাইকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ, সহ-সভাপতি শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক স্বাধীন, যুবলীগ নেতা আলমগীর, শংকর কুমার রায়, সুলতান মাহমুদ, রিমন, মুন পাইকার, নিরাশ পাইকার, চঞ্চল, আমিনুল, মিল্লাত, রাসেল, শংকর, আসাদুর পৌর যুবলীগের সভাপতি হযরত আলী হিরন, সহ-সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আলী পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মোহন ছাত্রলীগ নেতা বিপ্লব সরকার, রাকিব প্রমূখ।

সমাবেশে বক্তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে গ্রেফতারকৃত জাফরু পাইকারের মুক্তির দাবী জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)