শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিশ্ব ইজতেমা ১৩ জানুয়ারি
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিশ্ব ইজতেমা ১৩ জানুয়ারি
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বিশ্ব ইজতেমা ১৩ জানুয়ারি

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ১০.৩০মি.) আগামী ২০১৭ সালের ১৩ জানুয়ারি গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে।

১৪ ডিসেম্বর বুধবার সকালে ভাওয়াল সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমা নিয়ে প্রস্তুতিমুলক সভা শেষে এ তথ্য জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম।

তিনি বলেন, আগামী ২০১৭ সালে ১৩-১৫ ও ২০-২২ জানুয়ারি দুই পর্বে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

এবারও পাঁচ স্তরের বিশেষ নিরাপত্তা, মুসল্লিদের চিকিৎসা সেবায় ১৪টি অ্যাম্বুলেন্স, বিআরটিসির ৩৫০টি বাসসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইজতেমার সম্পর্কিত সকল কর্মকান্ড সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক আলম।

সভায় গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আসলাম হোসেন, গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জামিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইফতেখার আহমেদ চৌধুরী, সিভিল সার্জন ডা. আলী হায়দার খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম খান, সওজের নির্বাহী প্রকৌশলী নাহিদ রেজা, র‌্যাব-১ এর পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার মহিউল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া, তাবলীগ জামাতের মুরুব্বি গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, পরিবহন শ্রমিক নেতা সুলতান আহমেদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯৬৭ সাল থেকে নিয়মিত ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। চাপ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছে।





আর্কাইভ