শনিবার ● ১৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম-এর ২বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা
গাজীপুরে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম-এর ২বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ পৌঁষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.৫৩মি.) “অবসান হোক বৈষম্যের”-এ অঙ্গীকার নিয়ে পথচলা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকার ২বছর পূর্তি ও ৩ বছরে পদার্পণ উপলক্ষে ১৭ ডিসেম্বর শনিবার দুপুরে জয়দেবপুর থানা রোডস্থ গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে আলোচনা সভা ও উৎসব মুখর পরিবেশে কেককাটা হয়েছে।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও পাক্ষিক সচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম.এ ফরিদের পরিচালনায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম-এর গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জজ কোর্টের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি)ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি হাজী মোঃ আতাউর রহমান আকাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জজ কোর্টের আইনজীবি এডভোকেট লাবিব উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংক জয়দেবপুর বাজার শাখার সিনিয়র উর্দ্ধতন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ঢাকা রিপোর্ট পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মো. রোমান শাহ্ আলম, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মো. বায়েজীদ হোসেন, আলোকিত নিউজ অনলাইন পত্রিকার সম্পাদক মো. রুবেল হোসেন, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার নির্বাহী সম্পাদক মো. শফিকুর রহমান জিতু, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) কর্মকর্তা এ.কে.এম ফরিদ উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা মো. মহির উদ্দিন, নারী পুলিশ সদস্য মোসা. উম্মে কুলসুম লিপি প্রমুখ।
বক্তব্য শেষে কেক কাটেন প্রধান অতিথি গাজীপুর জজ কোর্টের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি)ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি হাজী মো. আতাউর রহমান আকাশ।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা