শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঘুষ বানিজ্যে ঝিনাইদহ সওজ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » অপরাধ » ঘুষ বানিজ্যে ঝিনাইদহ সওজ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘুষ বানিজ্যে ঝিনাইদহ সওজ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৪৭মি.) ঝিনাইদহ সড়ক বিভাগের বিদায়ী নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বানিজ্য ও লুটপাটের খবর বেরিয়ে আসছে। সাড়ে ১২ লাখ টাকা ঘুষ নিয়ে কাজ না দেওয়ায় হাসান আসকারী নামে এক ঠিকাদার আদালতে মামলা ( মামলা নং ১২২/১৬) দায়ের করেছেন। এর আগে টাকা আদায়ে নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামকে উকিল নোটিশ পাঠিয়ে ৭ দিনের মধ্যে টাকা দিতে বলা হয়।

বাদী তার অভিযোগ উল্লেখ করেছেন, ঝিনাইদহ সড়ক বিভাগে ঠিকাদারী কাজ করার সুবাদে নির্বাহী প্রকৌশলীর সাথে ঘনিষ্টা গড়ে ওঠে। ফলে আর্থিক সুবিধা নিয়ে মাঝে মধ্যে বাদীকে ঠিকাদারী কাজ দিতেন। এক পর্যায়ে ঠিকাদার হাসান আসকারীকে আরো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা দাবী করেন নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম।

কাজ পওয়ার আশায় বাদী নির্বাহী প্রকৌশলীকে ২০১৫ সালের ২ নভেম্বর জরৈক নায়েব আলীর একাউন্টে ৫ লাখ টাকা, ২০১৬ সালের ২ মে তারিখে ৫ লাখ টাকা ও ২০১৬ সালের ১৬ মে তারিখে জনৈক নুরুন্নবীর একাউন্টে আড়াই লাখ টাকা প্রদান করেন।

টাকা দেওয়ার পর নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম কাজ দেওয়ার নাম করে ঠিকাদার হাসানকে ঘুরাতে থাকেন। এক পর্যায়ে ১২ আগষ্ট নির্বাহী প্রকৌশলী সাক্ষিদের সামনে তাকে টাকা দিতে অস্বীকার করেন। উপায়ান্তর না পেয়ে ঠিকাদার ন্যায় বিচার পেতে আদালতের আশ্রয় নেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এড সাদাতুর রহমান হাদী।

উল্লেখ্য, ঝিনাইদহ সওজের বিদায়ী নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম ডিপিএম, এলটিএম ও আরটিএম কোটেশনের নামে সরকারের প্রায় দেড় কোটি টাকা তুলে নিয়েছেন। তার সাথে ঝিনাইদহ সওজ বিভাগের এসডি নজরুল ইসলাম, এসও আওলাদ হোসেন, এসও মনিরুল ইসলাম ও এসও আহসানুল কবির জড়িত বলে ঠিকাদারদের একটি সুত্র জানায়।

রফিকুলের জামানায় ঝিনাইদহ সড়ক বিভাগ লুটপাটের আখড়ায় পরিণত হয়। সরকারের রাস্তা উন্নয়নের টাকা ভুয়া পাইলিং, রং, রাস্তার পাশ পরিস্কার, মালামাল সপ্লাই, বালি, ইট ও মাটির কাজ দেখিয়ে হরিলুট করা হয়েছে। এছাড়া এক লাখ, পঞ্চাশ হাজার ও ২৫ হাজারের (বিলো) নিচে প্রায় দুই’শ ভুয়া কোটেশন দেখিয়ে সরকারের রক্ষনাবেক্ষন খাতের টাকা তছরুপ করা হয়েছে।

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মুজিবনগর মহাসড়ক নির্মান প্রকল্পে লাখ লাখ টাকা হরিলুট করা হয়েছে। ফলে ৬ মাসের মাথায় কোট কোটি টাকার রাস্তা নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে ঝিনাইদহ সড়ক বিভাগের নবাগত নির্বাহী প্রকৌশলী মো. সেলিম আজাদ খান জানান, আমি নতুন এসেছি। আগে কি হয়েছে তা আমার জানা নেই।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)