শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » কক্সবাজার » জেএসসি’তে শতভাগ সাফল্যে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়
প্রথম পাতা » কক্সবাজার » জেএসসি’তে শতভাগ সাফল্যে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়
শুক্রবার ● ৩০ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেএসসি’তে শতভাগ সাফল্যে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়

---পলাশ বড়ুয়া, উখিয়া :: (১৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৫মি.) নানা প্রতিকুলতার মধ্যে এবারও রুমখাঁ পালং উচ্চ বিদ্যালয় জেএসসিতে এ প্লাস সহ শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।
উখিয়া উপজেলার হলদিয়াপালং ও রত্নাপালং ইউনিয়নের সীমানায় ১৯৯২সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি পর্যন্ত একমাত্র স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়টি ২০১৬ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ৮০জন অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর মধ্যে ১জন এ+), ৫৫জন (এ), ১৭জন (এ-), ৭জন (বি) প্রায় শতভাগ পাশ করে। বিগত ২০১৩, ২০১৪, ২০১৫ সালেও বৃত্তি সহ শতভাগ পাশের গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি। বর্তমানে ৬ষ্ট শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত (ব্যবসায় ও মানবিক শাখায়) ভর্তি কার্যক্রম চলছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক নুরুল আমিন।
ধারাবাহিক এ সাফল্যের ইতিবৃত্তে জানা যায়, বিদ্যালয়টি ১৯৯২সালে বর্তমান পরিচালনা কমিটির সভাপতি, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক পুলিন বিহারী বড়ুয়া একক প্রচেষ্টায় বিদেশী দাতা সংস্থা ওয়াল্ড ভিশন ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠা করলেও ২০০৭ইং পর্যন্ত অনুমোদিত পরিচালনা কমিটি না থাকায় বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে ছিল এ বিদ্যালয়টি। পরবর্তীতে বর্তমান প্রধান শিক্ষক নুরুল আমিন যোগদানের পর তৎকালীন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদ শামীম আল রাজিকে সভাপতি করে প্রথম অনুমোদিত কমিটি গঠন এবং তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের উপবৃত্তি চালু হয়।
২০১০সালে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত উপজেলার একমাত্র নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকলেও নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি। পর্যাপ্ত একাডেমিক ও প্রশাসনিক ভবন না থাকায় ছাত্র-ছাত্রীদের পাঠদানে ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি টিউবওয়েল, টয়লেট না থাকায় শিক্ষক-কর্মচারী সহ ৫শতাধিক ছাত্র-ছাত্রীদের ব্যবহার উপযোগী কোন টয়লেট না থাকার প্রতিনিয়ত সমস্যার অন্ত নেই বলে আক্ষেপ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি’কে করে বলেন প্রধান শিক্ষক নুরুল আমিন।
তিনি আরও বলেন প্রত্যন্ত অঞ্চল ও হতদরিদ্র অধিকাংশ অভিভাবক শিক্ষার্থীদের বিদ্যালয়ের নির্ধারিত মাসিক বেতন আদায়ে ব্যর্থ হওয়ার পাশাপাশি ভর্তি ফি, পরীক্ষা ফি এমন কি ফরম পুরণের ফি: জোগাড় করতে হিমশিম খেতে হয়। সর্বোপরি এলাকার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ দান সহ প্রতিষ্ঠানটির সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিনা বেতনে ৯ বৎসর যাবত স্বেচ্ছাসেবী মানসিকতায় ৪জন নিয়োগ প্রাপ্ত ও ৫ জন চুক্তিভিত্তিক সহ মোট ৯ জন শিক্ষক-শিক্ষিকা নানা প্রতিকুলতার মধ্য দিয়ে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক পুলিশ বিহারী বড়ুয়া’র নিকট জানতে চাইলে এ প্রতিষ্ঠানে পড়াশুনা করা অনেক শিক্ষার্থী আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, এডভোকেট, শিক্ষক ও সাংবাদিক সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত হয়েছেন। তাই বর্তমান সরকারের সর্বোচ্চ বিনিয়োগ খাত শিক্ষা ব্যবস্থার আওতায় প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণে পাশাপাশি শিক্ষানুরাগী ও সচেতন মহলের সুদৃষ্টি কামনা করেছেন।
নানা প্রতিকুলতার মধ্য দিয়ে রুমখাঁ পালং উচ্চ বিদ্যালয়ের এ সফলতার জন্য প্রধান শিক্ষক নুরুল আমিন সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও সংশ্লিষ্ট অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ভবিষ্যতে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে আরো ভাল ফলাফল অর্জন করতে পারে সে জন্য শিক্ষক ও অভিভাবকদের সহায়তা কামনা করেন।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ