শনিবার ● ৩১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন
বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন
বরগুনা প্রতিনিধি :: বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম ২০১৭
সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সোহেল হাফিজকে সভাপতি ও আবু জাফর মো. সালেহকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার বিকেলে বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন বরগুনা
প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন মিরাজ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের। সোহেল হাফিজ বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক কালের কণ্ঠের বরগুনা জেলা প্রতিনিধি। অন্যদিকে মো. সালেহ চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের বরগুনা প্রতিনিধি। কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে মোহনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি সাংবাদিক জাফর হোসেন হাওলাদার, সহসভাপতি পদে এসএ টিভির বরগুনা প্রতিনিধি মো. নূরুজ্জামান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একুশে টিভির বরগুনা প্রতিনিধি জয়দেব রায়, সাংগঠনিক সম্পাদক পদে আরটিভির বরগুনা (উত্তর) প্রতিনিধি ফেরদৌস খান ঈমন এবং অর্থ সম্পাদক পদে বাংলাভিশন ও ঢাকা ট্রিবিউনের বরগুনা প্রতিনিধি তরিকুল ইসলাম রিয়াজ নির্বাচিত হয়েছেন।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা