শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » ত্রিপুরাছড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
প্রথম পাতা » কৃষি » ত্রিপুরাছড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
সোমবার ● ২ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রিপুরাছড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

---ষ্টাফ রিপোর্টার :: (১৯ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১৭মি.) রাঙামাটি সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সোমবার ২জানুয়ারী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
বন্দুকভাঙ্গা ইউনিয়নের দেবেক্ক্যাছড়ির কাব্বারি লাহোর বিকাশ চাকমার সভাপতিত্বে বই বিতরন ও আলোচনাসভায় সমাজকল্যাণ বিভাগের আহবায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক দীপক চাকমা, মিন্টু মারমা, বন্দুকভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার জ্যোতি চাকমা, মহিলা মেম্বার অলকা চাকমা, সদস্য কিরণ চাকমা, চন্দ্রহরি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দয়াল কৃষ্ণ চাকমা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরাছড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর বাহুু চাকমা।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকারের আন্তরিকতায় সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্থরের সকল শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে যা অন্য কোন সরকার দিতে পারেনি। তিনি বলেন, দেশ থেকে নিরক্ষরতা দূর করে একটি সুশিক্ষিত দেশ গঠনে সরকার সবসময় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের এ সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমাদের সমাজকে শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষিত ছেলে-মেয়েরা একটি পরিবারের যেমন সম্পদ তেমনী দেশেরও সম্পদ। তাই মনোযোগ সহকারে পড়ালেখা করে তোমাদের সুশিক্ষিত হতে হবে। আগামীতে তোমরাই দেশ পরিচালনা করবে। তাই এখন থেকে সেভাবে নিজেদের তৈরি করো। সমাজের খারাপ দিকগুলো পরিহার করে ভালো দিকগুলোকে লব্দ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান চেয়ারম্যান।
পরে তিনি শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করেন এবং আগামীতে বিদ্যালয় ভবন নির্মাণ ও প্রতিবছর ত্রিপুরাছড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানী হিসেবে এক লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন।





আর্কাইভ