মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে ক্রীড়া সংস্থার সভা
বিশ্বনাথে ক্রীড়া সংস্থার সভা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) সিলেট স্টেডিয়ামে চলমান জেলা প্রশাসক আন্তঃ ফুটবল কাপ টুর্নামেন্টে বিশ্বনাথ উপজেলা ফুটবল দল ফাইনালে উন্নিত হয়েছে। আগামী ৯ জানুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের অংশ গ্রহনের লক্ষ্যে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার এক জরুরী প্রস্তুতি সভা ৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি অমিতাভ পরাগ তালকুদারের সভাপতিত্বে ও বিশ্বনাথ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. পংকি খাঁনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ নুরউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল ও রামপাশা ইউপি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর।
এসময় সভায় উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী, সদস্য আলতাব হোসেন, জাতীয় পার্টি নেতা সিতাব আলী, একেএম দুলাল, যুবলীগ নেতা আশিক আলী, উপজেলা ফুটবল দলের ম্যানেজার আখতার হোসেন, ইউপি সদস্য ফজর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, ফটো সংবাদিক শফিকুল ইসলাল সফিক’সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও সামাজিক সংগঠন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ