শিরোনাম:
●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা
রাঙামাটি, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে বাঙালিদের উপর হামলা : আহত ১২
প্রথম পাতা » অপরাধ » সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে বাঙালিদের উপর হামলা : আহত ১২
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে বাঙালিদের উপর হামলা : আহত ১২

---মো.মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে ৩ জানুয়ারি মঙ্গলবার বিক্ষোভ মিছিল থেকে বাঙালিদের উপর হামালা চালানো হয়। এ সময় অন্তত ১২ জন আহত হয়।

নির্বাচিত জনপ্রতিনিধিসহ সচেতন নাগরিক সমাজের ব্যানারে দুপুর ১ টার কিছু পর শিলাছড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বাজার হয়ে উপজেলা সদরে আসার চেষ্টা করলে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সাথে সংঘর্ষ বাঁধে।

মিছিল থেকে পুলিশ ৯ জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়। এসময় অরিয়ন চাকমা(৩৫) ও বাজার ব্যবসায়ী মো. শাহজাহান(৪০) আহত হয় বলে খবর পাওয়া গেছে।

তবে আহতের সংখ্যা আরো বেশি বলে অভিযোগ করেন ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু।

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আরিফ ইকবাল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পরিস্থিতি এখন শান্ত। মিছিল নিয়ে উপজেলা সদরে আসতে চাইলে পুলিশ নিরাপত্তার স্বার্থে মিছিলকে শান্ত রাখার চেষ্টা করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি রবিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাসভবনে যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে আটক করে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

এদিকে ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার পাঠানো এক প্রেস বার্তায় সংগঠনের কেন্দ্রীয় নেতা ও সংগঠক সচীব চাকমা উক্ত হামলাকে ন্যাক্কারজনক ও বর্বরোচিত আখ্যায়িত করে বলেন, ‘পাহাড়ি জনগণের কণ্ঠ রোধ করতে ও সুপার জ্যোতি চাকমাকে মিথ্যা অজুহাতে গ্রেফতার করে যে অন্যায় ও মৌলিক অধিকার হরণ করা হয়েছে তা ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।’

তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি এবং সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)