বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালবাসায় সিক্ত হলেন সিসিকের মেয়র আরিফ হক চৌধুরী
ভালবাসায় সিক্ত হলেন সিসিকের মেয়র আরিফ হক চৌধুরী

হাফিজুল ইসলাম লস্কর :: (২২ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.৫২মি.) নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন সিসিকের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফ হক চৌধুরী। কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ বাসায় ফিরলেন সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী।
৪ জানুয়ারি বুধবার বিকাল ৫টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বুধবার রাত ৯ঘটিকার সময় সিলেট ওলামাদলের নেতৃবৃন্দ আরিফুল হকের কুমারস্থ বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আরিফুল হক চোধুরী শারীরিক অবস্থার খোজখবর নেন।
এর আগে আরিফুল হকের মুক্তির পর কারাফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত থেকে পিডব্লিউ (প্রডাকশন ওয়ারেন্ট) প্রত্যাহার হয়।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা ও বিষ্ফোরক মামলা ও সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলায় উচ্চ আদালত থেকে জামিন পাবার পর পিডব্লিউ(প্রডাকশন ওয়ারেন্ট) না থাকায় কারাগার থেকে মুক্তি পেলেন তিনি।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনির আহমদ পাটোয়ারীর আদালতে পিডব্লিউ’র শুনানী শেষে আদালত তা প্রত্যাহার করার আদেশ দেন। এ আদেশ কারাগারে পৌছার পরই মুক্তি পান আরিফুল। এর আগে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে চারটি মামলায় জামিন পান আরিফুল।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ