শিরোনাম:
●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
রাঙামাটি, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি নেই : গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি নেই : গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি নেই : গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২৬মি.) আগামী ১৩ জানুয়ারি থেকে সোনাভানের শহর গাজীপুরের টঙ্গীর কহরদড়িয়া তুরাগতীরে শুরু হতে যাওয়া ৫২তম বিশ্ব ইজতেমা ঘিরে জঙ্গী সংগঠনের কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

৮ জানুয়ারি রবিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে ৫২তম বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অফিস প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

বিশ্ব ইজতেমাকে ঘিরে জঙ্গী সংগঠনের কোনো হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো হুমকি আমাদের কাছে নেই। আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকষ। সবগুলো বিষয় মাথায় নিয়েই আমরা কাজ করছি।’

আগামী বিশ্ব ইজতেমা সুন্দর হবে ও সফল হবে মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, ‘আমরা সব সময় প্রস্তুত রয়েছি। আমাদের প্রধানমন্ত্রী সব সময় বিশ্ব ইজতেমার প্রতি খেয়াল রাখছেন। আরও কি সহযোগিতা করা যায় তারও খোঁজ খবর নিচ্ছেন তিনি। হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হলো বিশ্ব ইজতেমা।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে গাজীপুর, টঙ্গী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জাহিদ আহসান রাসেল, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, এসবি’র অতিরিক্ত আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এস,এম আলম, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মেজবাহ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, ‘এ বছর বিশ্ব ইজতেমা নিয়ে আমাদের সামনে বিশেষ চ্যালেঞ্জ রয়েছে। আমরা আশা করি আমাদের সচেতনতা একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ব ইজতেমার মুরুব্বীদের সহযোগিতা নিয়েই আমরা ওই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব। আমরা কোনো রকম অনিরাপত্তার কথা ভাবছি না।

প্রসঙ্গত, টঙ্গীর তুরাগপাড়ে প্রথম দফায় ১৩ থেকে ১৫ জানুয়ারি আর দ্বিতীয় দফায় ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমা হবে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)