সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে টানটান উত্তেজনা
ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে টানটান উত্তেজনা

সিলেট প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.০৩মি.) পূর্বের কথা কাটাকাটির জের ধরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ও শামসুদ্দীন ছাত্রাবাসের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন।
সংঘর্ষের প্রস্তুতি নিয়ে উভয় ছাত্রাবাসের ছাত্ররা নিজ নিজ ছাত্রাবাসের সামনে অবস্থান করছেন। তবে সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ অবস্থান করছে বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমদ।
৯ জানুয়ারী সোমবার মধ্যরাত (৮ জানুয়ারী রবিবার দিবাগত রাত) থেকে এ অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমদ আরো জানান- কয়েক দিন আগে সিনিয়র-জুনিয়র নিয়ে আবু সিনা ও শামসুদ্দীন ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে রবিবার দিবাগত রাত তথা শুক্রবার সোয়া ১২টা থেকে উভয় ছাত্রাবাসের ছাত্ররা সংঘর্ষের প্রস্তুতি নেন। ছাত্রাবাসের সামনে তারা অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়।
পুলিশের উপস্থিতির কারণে উভয় পক্ষ সংঘর্ষে জড়াতে পারেনি। তবে দুই ছাত্রাবাসের শিক্ষার্থীদের মধ্যে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে বলে জানান ওসি সোহেল আহমদ।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩