শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে দ্বিতীয় দিনে মুখরিত উন্নয়ন মেলা
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে দ্বিতীয় দিনে মুখরিত উন্নয়ন মেলা
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে দ্বিতীয় দিনে মুখরিত উন্নয়ন মেলা

---বাগেরহাট অফিস :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৫মি.) বিপুল সংখ্যক দর্শনার্থীদের আগমনে জমে উঠেছে বাগেরহাটের উন্নয়ন মেলা। ১০ জানুয়ারি মেলার দ্বিতীয় দিন আজ। ৩ দিনের উন্নয়ন মেলা শেষ হবে আগামীকাল বুধবার।মেলায় অংশ নেওয়া সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার ৫০টি স্টলের প্রায় প্রতিটিতে ভিড় করছেন বাগেরহাটের বাসিন্দারা। বাগেরহাটের শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। এরআগে উন্নয়ন মেলা উপলক্ষে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা সরকারি বিভিন্ন দপ্তর ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, স্থানীয় সরকার শাখার উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফতাব উদ্দিন প্রমুখ।
মেলায় ৫০টি স্টলে জেলা পর্যায়ের প্রতিটি সরকারি দপ্তর, বিভাগ ও প্রতিষ্ঠান বিগত আট বছরে সরকারের গৃহীত ও বাস্তবায়িত বহুমুখী উন্নয়ন কার্যক্রম তুলে ধরে ভিডিও এবং স্থির চিত্র প্রদর্শন করছে।
তিন দিনব্যাপি এ মেলায় বাগেরহাটে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ১৮টি প্রকল্পের মধ্যে এ যাবৎ বাস্তবায়িত ৫টি বৃহৎ প্রকল্প এবং বাস্তবায়নাধীন ৫টি মেগা প্রকল্পের অগ্রগতিসহ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হচ্ছে।
আপর দিক দর্শনার্থীদের আগমনে জমে উঠেছে মোরেলগঞ্জে উন্নয়ন মেলার উপজেলা চত্বরের মেরা প্রাঙ্গনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন তালুকদার, জেলা পরিষদের মহিলা সদস্য আফরোজা খাতুন, থানা অফিসার ইন চার্জ মোঃ রাশেদুল আলম। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়ে আলোচনা করেন, পঞ্চকরন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, উপজেলা কৃষকলীগ আহবায়ক আব্দুল হালিম জোমাদ্দার প্রমুখ। উন্নয়ন মেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রকল্প বাস্তবায়ন, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক , মৎস্য দপ্তর, ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সমবায়, পৌরসভা, সমাজ সেবা, কৃষি,হিসাব রক্ষন, প্রকৌশল দপ্তর , নির্বাচন অফিস, প্রাণী সম্পদ, আয়কর এবং ভ্যাট বিভাগ বাগেরহাট, পরিসংখ্যান অফিস, এলজিআরডি, পল্লী বিদ্যুৎ, যুব উন্নয়ন, খাদ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা দপ্তর .সবুজ ছাতা, মহিলা অধিদপ্তর, একটি বাড়ি একটি খামার, বিআরডিবি অফিস, মোরেলগঞ্জ থানা সহ সরকারি বেসরকারি ৩০ টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। উন্নয়ন মেলার উপজেলা আনছার ভিডিপি দপ্তর সহ কোন ব্যাংক বীমা অংশ নেয়নি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাগেরহাট সহ সারাদেশের ৬৪ জেলায় উন্নয়ন মেলা-২০১৭ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ মেলার স্টলগুলোতে নিজেদের উন্নয়ন সেবাগুলো প্রদর্শন করছে এতে অংশ নেওয়া প্রতিটি সংস্থা ও দপ্তর। প্রায় প্রতিটি স্টলে ভিড় করছেন দর্শনার্থীরা।

বিগত ৭ বছরে বাগেরহাট বিভিন্ন সরকারি দপ্তরের বাস্তবায়িত উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরা হচ্ছে মেলায়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)