শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » চারকোটি একুশ লক্ষ ব্যয়ে নির্মিত বার হলের উদ্বোধন
প্রথম পাতা » প্রধান সংবাদ » চারকোটি একুশ লক্ষ ব্যয়ে নির্মিত বার হলের উদ্বোধন
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চারকোটি একুশ লক্ষ ব্যয়ে নির্মিত বার হলের উদ্বোধন

--- সিলেট প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৬মি.) প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বার হল-৫ এর নতুন ভবনের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আদালত প্রাঙ্গনে ফলক উন্মোচনের মাধ্যমে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

দীর্ঘ ছয় বছর পর ভবনের উদ্বোধন করায় আদালতের আইনজীবীদের মাঝে উচ্ছাস বিরাজ করছে। ভবনটি নির্মাণের ফলে ৫ নম্বর বারের আইনজীবীদের পেশাগত কার্যক্রমের দুর্ভোগ যেমন কমবে, তেমন বিচার প্রার্থী লোকজনও এর সুফল ভোগ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, উদ্বোধন উপলক্ষে আদালত প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করে সিলেট জেলা আইনজীবী সমিতি। সমিতির সভাপতি একেএম শমিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট আদালত নিয়ে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতিমাখা মূহুর্তের কথা তুলে ধরেন।

তিনি বলেন, স্কুল জীবনে প্রায়শই আইনজীবী সমিতির বার্ষিক সভায় প্রতিযোগিতায় অনুষ্ঠানে যোগ দিতেন তারা। সেসময়ে শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতা নিয়ে অন্যরকম উচ্ছাস বিরাজ করত। মানসিক সুস্থ্যতা ও রুচির বিকাশে এসবের দরকার। তাই তিনি সমিতির নেতৃবৃন্দকে আগের সেই কার্যক্রম পুনরুদ্ধার অথবা চলমান রাখার আহ্বান জানান।

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, সিলেটের আইনজীবী সমিতি শত বছরের পুরনো একটি সমিতি। বৃটিশ শাসনের সময়ে সিলেটকে আসামের সাথে যুক্ত করা হয়। তবে শর্ত ছিল এখানকার শিক্ষা ব্যবস্থায় কলকাতার প্রাধান্য থাকবে তবে বিচার ব্যবস্থা চলবে বাংলার আইনে। অর্থ্যাৎ আসামের কোট এখানে একদিনের জন্যও বসেনি।

সমিতির যুগ্ম সম্পাদক মো. জোবায়ের বখত জুবেরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আবদুল মুমেন ও সিলেট গণপূর্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম।

গণপূর্ত বিভাগের তত্বাবধানে ৪ কোটি ২১ লাখ টাকা ব্যয় ধরে পাঁচ তলা বিশিষ্ট এই ভবনের প্রতি তলায় রয়েছে বার হল, এডভোকেট চেম্বার, লিফট, বাথরুম, ইউরিনাল ও টয়লেট। ভবনের সর্বমোট পরিসর ২১ হাজার ৮শ ৮৩ দশমিক ৭২ বর্গফুট।

উদ্বোধনী অনুষ্টানে সিলেটের আইনজীবী সমিতির সদস্য ও সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)