শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে রস্ক প্রকল্পের টিসির দুর্নীতির বিরুদ্ধে তদন্ত
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে রস্ক প্রকল্পের টিসির দুর্নীতির বিরুদ্ধে তদন্ত
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে রস্ক প্রকল্পের টিসির দুর্নীতির বিরুদ্ধে তদন্ত

---

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: দৈনিক পত্র পত্রিকায় খবর প্রকাশের পর অবশেষে বান্দরবানের আলীকদম উপজেলার রিচিং আউট অব স্কুল (রস্ক) প্রকল্প পেইজ-২ এর টিসি সোহেলী আক্তারের বিরুদ্ধে তদন্ত অনুষ্ঠিত হয়েছে ৷ গত রবি ও সোমবার বিকেলে আলীকদম অফিসার্স ক্লাব হলরুমে আলীকদম উপজেলার আনন্দ স্কুলের শিক্ষকদের নিয়ে রস্ক প্রকল্পের সহাকারী পরিচালক (এডি) ডঃ শেখ সালমা নারগিস এ তদন্ত সম্পন্ন করেন৷ তদনত্মে সোহেলী আক্তারের বিরুদ্ধে আনিত অভিযোগে নানা অনিয়মের প্রথমিক সত্যতা পাওয়া গেছে ৷
এর আগে আনন্দ স্কুলের অর্ধশতাধিক শিক্ষকের স্বাক্ষরিত একটি অভিযোগ রস্ক প্রকল্পের পরিচালক বরাবরে দায়ের করা হয় ৷ জানা গেছে, এর আগে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান বরাবরে কয়েক দফা অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাওয়া যায়নি ৷ অভিযোগে প্রকাশ, রিচিং আউট অব স্কুল (রস্ক) পেইজ-২ প্রকল্পের স্কুল মেরামত, শিক্ষকদের বেতন ভাতা ও বাড়ি ভাড়া ব্যতিত বরাদ্ধকৃত শিক্ষার্থীদের পোষাক ভাতা, পরীক্ষা ভাতা, শিক্ষা উপকরণ ভাতা ও অবকাঠামো মেরামত ভাতাসহ বিভিন্ন খাত থেকে প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাত করে ৷ এছাড়াও যত্র তত্র শিক্ষকদের সাথে অনৈতিক আচরসহ নানা অনিয়মের কথা অভিযোগে উঠে আসে ৷
এই বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন অভিযোগের সুরাহার জন্য রস্ক প্রকল্পের টিসির বরাবরে একটি পত্র দেন ৷ তারই প্রেক্ষিতে এ তদন্ত অনুষ্ঠিত হয় ৷
তদনন্তে আনন্দ স্কুলের একজন শিক্ষককে মুঠোফোনে দেওয়া হুমকীর কথা উঠে আসলে ওই শিক্ষক বলেন সোহেলী আক্তার তাকে মুঠোফোনে বলে “আমি দেখে নেব আলীকদমে আমাকে কে কতটুকু নাড়তে পারে ৷ আর যে বেশি বাড়া বাড়ি করবে আমি আলীকদমের মাটিতে তাকে দেখে নেব”৷ তদন্ত কালে শিক্ষকরা অভিযোগ করেন, গত জুন ও জুলাই মাসের পোষাক, পরীক্ষা, শিক্ষা উপকরণ ও অবকাঠামো মেরামত খাতের অর্থ রস্ক-১০ ফরমের মাধ্যমে টিসির পক্ষে টাকা তোলেন শিক্ষক শাহ আলম ৷ এছাড়া ও তার এসব অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে নানা দুর্ব্যবহারের শিকার হন অনেক শিক্ষক ও অভিভাবকবৃন্দ ৷
এবিষয়ে তদন্ত কর্মকর্তা (এডি) ডঃ শেখ সালমা নারগিন বলেন, আমি খাত ওয়ারী তদন্ত করে দেখেছি ৷ তদন্ত প্রতিবেদনে বিস্তারিত প্রকাশ করা হবে ৷

আপলোড ৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল : ৪.৪০মিঃ





আর্কাইভ