শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে খোলা আকাশের নিচে
প্রথম পাতা » খুলনা বিভাগ » শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে খোলা আকাশের নিচে
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে খোলা আকাশের নিচে

---ঝিনাইদহ প্রতিনিধি (৫মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৩৮মি.) ঝিনাইদহে ১৫টি স্কুলে ক্লাস চলে খোলা আকাশের নিচে, শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে খোলা আকাশের নিচে গাছ তলায় হতাশ অবিভাবক মহল । ঝিনাইদহে ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে ১৫টিতে ক্লাস চলে খোলা আকাশের নিচে। বাকিগুলোতে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান। এ অবস্থায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা শিক্ষকদের।

অন্যদিকে শিক্ষা অফিস বলছে ঝুঁকিপুর্ণ বিদ্যালয় গুলো পুন:নির্মাণ ও সংস্কারের জন্য সরকার পদক্ষেপ নিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে, ঝিনাইদহের ৬ টি উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৮৯৬টি। বেসরকারি বিদ্যালয় আছে ৩৮টি, এনজিও পরিচালিত বিদ্যালয় আছে ১’শ ৩৮টি এবং কিন্ডার গার্টেন স্কুল আছে ২’শ ৫৫টি। ঝুঁকিপুর্ণ বিদ্যালয়গুলো হলো (উপজেলা ভিত্তিক) কালীগঞ্জ উপজেলা- নরেন্দ্রপুর ঘোষনগর, কাশিপুর, মথনপুর, চাপালী ও নিয়ামতপুর, কোটচাঁদপুর উপজেলা- সারুটিয়া, চতুরপুর ও সিঙ্গিয়া, সদর উপজেলা-পুটিয়া, লৌহজঙ্গা, ডাকাতিয়া, পোড়াবেতাই ও শহীদ মোশারফ, শৈলকুপা উপজেলা-শাহী মসজিদ, জিকেএইচ, গোলকনগর, মান্দারিপাড়া, রুপদাব্যাসপুর, রতনপুর, দক্ষিণ মনোহরপুর, পূর্ব-বসন্তপুর, শাহাবাড়িয়া, বন্দেখালী, কবিরপুর, ব্রহ্মপুর, বাহাদুরপুর ও গোবিন্দপুর, হরিণাকুন্ডু উপজেলা-পার্বতীপুর, সনাতনপুর, মান্দিরা, তোলা, ভবানীপুর, সাবেক নিত্যানন্দপুর, ২০ নম্বর দৌলতপুর, পারদখলপুর, রঘুনাথপুর, লালনশাহ, নারায়ণকান্দি, তেলটুপিবাজার, বাগআঁচড়া, জোড়াদাহ, ধুলিয়া, নারায়ণকান্দি অনির্বাণ ও খলিসাকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শৈলকুপা বন্দেখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ১৯৯৩ সালে কমিউনিট স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয় শৈলকুপা বন্দেখালী প্রাথমিক বিদ্যালয়টি। স্কুলের পাকা ভবন নির্মান করা হয় উপজেলা পরিষদ থেকে। নির্মাণ কাজ নিন্মমানের হওযায় কিছু দিন যেতে না যেতেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরে।

ছাদ থেকে কংক্রিটের প্লাস্টার ভেঙ্গে পড়তে থাকে। এরপর প্রকৌশল বিভাগ থেকে স্কুল ভবন ঝুঁকিপূর্ণ ঘোষনা করা হয়। যে কারণে কয়েক বছর ধরে স্কুলটি চলছে পার্শবর্তী লিচু বাগানে। শিক্ষার্থীরা চট বিছিয়ে বসে শিক্ষা নেয়। বৃষ্টি হলে স্কুল ছুটি হয়ে যায়। অভিভাবকরা শিক্ষার্থীদের অন্য স্কুলে নিয়ে যাচ্ছে। যে কারণে স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

কালীগঞ্জ চাপালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আক্তার জাহান শিল্পী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, একই দশা কালীগঞ্জের চাঁপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ১৯৯৬ সালে নির্মিত একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তারা সরেজমিনে দেখে ভবনটিতে ক্লাস না করার পরামর্শ দিয়েছে। কালীগঞ্জ চাপালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্তি মজুমদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ভবনের ছাদ ধরে রাখতে বাঁশের খুঁটি লাগানো হয়েছে। এ অবস্থায় খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে।

ডাকাতিয়া সরকারি ন্ত্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় নিজেদের তৈরি টিনশেডের নিচে ক্লাস নেওয়া হচ্ছে সদর উপজেলার এ বিদ্যালয়ে। স্থান সংকুলান না হওয়ায় চলছে খোলা আকাশের নিচে পাঠদান। এদিকে খোলা মাঠে পাঠদান করার কারণে শিক্ষার্থীরা অমনোযাগী হয়ে পড়ছেঝিনাইদহ জেলা প্র্রথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জেলার ঝুঁকিপুর্ণ বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বললেন বিদ্যালয় গুলো পুন:নির্মাণ ও সংস্কারের জন্য সরকার পদক্ষেপ নিয়েছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)