শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » নানা সমস্যায় জর্জড়িত সিলেট হাইওয়ে পুলিশ
প্রথম পাতা » প্রধান সংবাদ » নানা সমস্যায় জর্জড়িত সিলেট হাইওয়ে পুলিশ
শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নানা সমস্যায় জর্জড়িত সিলেট হাইওয়ে পুলিশ

---সিলেট প্রতিনিধি :: (৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪২মি.) সিলেটে তিন শ’ কিলোমিটারের বেশি পথ। সে পথে দুর্ঘটনা আছে, বিপদ আছে। মাত্র দুটি থানা আর তিনটি পুলিশ ফাঁড়ি দিয়ে সে পথ সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে সিলেটের হাইওয়ে পুলিশ।

লোকবল সংকট, পরিবহন সংকট, অফিস সংকটে কেবলই ধুঁকছে কার্যক্রম। কোথাও ওয়্যারলেস নেই, কোথাও আবার কাজ চালাতে হচ্ছে পরিত্যক্ত ভবনে। কোনো দুর্ঘটনা বা অপরাধ সংঘটিত হলে পুলিশ পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়।

সিলেটে হাইওয়ে পুলিশের থানা রয়েছে দুটি। জাতীয় মহাসড়ক ২ (এন-২)-এর অন্তর্ভুক্ত শায়েস্তাগঞ্জ ও শেরপুরে এ থানা দুটির অবস্থান। এর বাইরে সিলেটের সীমান্তবর্তী তামাবিলে হবিগঞ্জের সাতগাঁওয়ে আর সুনামগঞ্জের জয়কলসে তিনটি ফাঁড়ি রয়েছে।

হবিগঞ্জের মাধবপুর ব্রিজ থেকে নবীগঞ্জ থানাধীন বড়চর পর্যন্ত এন-২ এর অন্তর্ভুক্ত ৫৭ কিলোমিটার ও বাহুবলের মীরপুর থেকে মৌলভী বাজারের শ্রীমঙ্গল পর্যন্ত ৪৫ কিলোমিটার পথ রয়েছে শায়েস্তাগঞ্জ থানার আওতায়।

১শ’ কিলোমিটারের বেশি এ পথকে নির্বিঘ্ন রাখতে এ থানার সম্পদের মধ্যে রয়েছে একটি গাড়ি আর ৩টি ওয়্যারলেস। এক ইন্সপেক্টরের নেতৃত্বে এ থানা সামলাচ্ছে ২ জন এসআই, ১ জন করে সার্জেন্ট, এএসআই, এটিএসআই ও নায়েক। কনস্টেবল আছেন ২১ জন আর রয়েছেন ২ জন চালক।

শায়েস্তাগঞ্জের ওসি সৈয়দ জাকির হোসেন সিএইচটি মিডিয়াকে বলেন সিলেট হাইওয়ে পুলিশের আওতাধীন পথের এক তৃতীয়াংশই তাকে সামলাতে হচ্ছে। জনবল সংকটসহ নানা সমস্যার কারণে এত বিশাল এলাকা সামলাতে তাদের বেগ পোহাতে হয়।

নবীগঞ্জ থানাধীন বড়চর থেকে ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজ পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত শেরপুর হাইওয়ে থানা। এর বাইরে মৌলভীবাজারের কামালপুর পর্যন্ত আঞ্চলিক মহাসড়কে আরো ১০ কিলোমিটার পথ রয়েছে এ থানার আওতাধীন। মোটমাট ৬০ কিলোমিটার পথ পাড়ি দেয়ার জন্য এ থানায় রয়েছে একটিমাত্র গাড়ি। একজন ইন্সপেক্টরের অধীনে এ থানায় ১ জন এসআই, ২ জন করে সার্জেন্ট ও এএসআই, ১ জন এটিএসআই, ২২ জন কনস্টেবল ও ২ জন চালক রয়েছেন।

তাদের সবাইকে নিজেদের মধ্যে সমন্বয় করতেও ভোগান্তি পোহাতে হয়। কারণ এ থানার কারো জন্যই কোনো ওয়্যারলেস বরাদ্দ নেই। শেরপুর থানার সেকেন্ড অফিসার এসআই সেকান্দার হোসেন বললেন, নিজেদের সাধ্যমতো তারা হাইওয়েতে দায়িত্ব পালন করছেন। আর এভাবে দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে তাদের।

সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজ থেকে নাজিরবাজার পর্যন্ত ৮ কিলোমিটার আর মাঝে কিছু পথ ছেড়ে সিলেটের জৈন্তাগেট থেকে জাফলং মামার দোকান পর্যন্ত ৫৫ কিলোমিটার পথ দেখভালের দায়িত্বে তামাবিল ফাঁড়ি। তামাবিল ১টি পিকআপ সম্বল করে এক এসআইয়ের নেতৃত্বে পুরো পথ তদারকি করছেন এএসআই ৩ জন, ১ জন করে এটিএসআই ও নায়েক আর আছেন ১৬ জন কনস্টেবল।

তামাবিল ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুক মিয়া সিএইচটি মিডিয়াকে জানান সীমিত লোকবল আর পরিবহন নিয়ে মহাসড়ক তদারকির ক্ষেত্রে হিমশিমই খেতে হচ্ছে তাদের।

মৌলভীবাজার পৌরসভা থেকে হবিগঞ্জের বাহুবলের মীরপুর তিতারকোণা পয়েন্ট পর্যন্ত ৪২ কিলোমিটার পথ সামলানোর দায়িত্বে সাতগাঁও ফাঁড়ি। একটি গাড়ি সম্বল করে এক এসআইয়ের নেতৃত্বে ১ জন করে সার্জেন্ট, এএসআই, এটিএসআই, নায়েক, ১৪ জন কনস্টেবল ও ২ জন চালক এ পথ চষে বেড়ান।

ফাঁড়ি ইনচার্জ রুহুল আমীন জানান একটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবন থেকে কাজ চালাতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এর উপর জনবল ও পরিবহন সংকট তো আছেই।

সিলেটের বিশ্বনাথের লামাকাজি থেকে সুনামগঞ্জের হাছনরাজা গেট পর্যন্ত ৪৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক দেখভালের দায়িত্বে জয়কলস পুলিশ ফাঁড়ি। এখানেও একটি গাড়ি সম্বল করে এক এসআইয়ের নেতৃত্বে প্রায় অর্ধ শত কিলোমিটার পথ তদারকি করতে ১ জন করে সার্জেন্ট, এএসআই, এটিএসআই ও নায়েক রয়েছেন। এ ফাঁড়িতে কনস্টেবল রয়েছেন ১৬ জন আর চালক আছেন ১ জন।

ফাঁড়ি ইনচার্জ নান্নু মিয়া সিএইচটি মিডিয়াকে বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও নিজেদের সবটুকু দিয়ে সেবার চেষ্টা চালিয়ে যাচ্ছি ।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)