শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পান চাষীরা ব্যাপক লোকসানে ভারতের এলসি পানের কারণে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পান চাষীরা ব্যাপক লোকসানে ভারতের এলসি পানের কারণে
শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পান চাষীরা ব্যাপক লোকসানে ভারতের এলসি পানের কারণে

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে এলসি’র মাধ্যমে পাশ্ববর্তি দেশ থেকে পান আমদানীর কারণে লোকসানের মুখে পড়েছে পান চাষ। চাহিদা কমে যাওয়ায় চাষী ও ব্যবসায়ীদের লোকশানের বোঝা দিন দিন ভারি হয়ে উঠছে। পান উৎপাদনের জন্য অন্যতম বিখ্যাত ঝিনাইদহ। জেলার চাহিদা মিটিয়ে এখানে উৎপাদিত ৯০ ভাগ পান সরবরাহ করা হয় ঢাকা, চট্রগ্রাম, সিলেট সহ বিভিন্ন জেলায় যা দেশের মোট চাহিদার ২০ ভাগ পূরণ করে।

এবার জেলায় পানের আবাদ হয়েছে ২ হাজার ২শ’ ৮৫ হেক্টর জমিতে। প্রতিদিন বিভিন্নভাবে চাষীরা ক্ষেতের তোলা পান বাছাই করে সেগুলো নিয়ে আসে বাজারে বিক্রির জন্য। বর্তমানে বাজারে প্রতি পন পান বিক্রি হচ্ছে প্রকার ভেদে ২০ থেকে ১২০ টাকা, যা খরচের তুলনায় অনেক কম। ফলে লোকসানে অনেকেই ভেঙে দিয়েছেন পানের বরোজ।

ক্ষতিগ্রস্থ পানচাষীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বাজারে পানের দাম একেবারেই কম। পান বিক্রি করে এখন আর আমাদের আগের মতো লাভ হয়না। লোকসানের বোঝা দিন দিন বাড়ছে। এতে করে পানের বরোজ ভেঙে দিতে হচ্ছে। আর এলসির মাধ্যমে পান আমদানীর কারণে লোকশানের মাত্রা আরো বেড়ে গেছে। তারা আরো জানান, এলাকা বেশ কয়েক বছর যাবৎ পানের গোঁড়া পচা রোগ দেখা দিচ্ছে। এতে একদিকে যেমন ফলন কম হচ্ছে, অন্যদিকে শুকিয়ে মরে যাচ্ছে পান গাছ।

জানা গেছে, যশোরের বেনাপোল স্থল বন্দর, সাতক্ষীরার ভোমরা, দিনাজপুরের হিলি সহ বিভিন্ন বন্দর দিয়ে ভারত থেকে আসছে পান। তবে সব থেকে বেশি পান আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। এই বন্দর দিয়ে ২০১৫ সালে ২৪৭৩ মে.টন এবং ২০১৬ সালে ৭৩০৪ মে.টন পান আমদানি হয়েছে। কাস্টমস্ থেকে প্রাপ্ত তথ্যমতে ভারত থেকে এলসি’র মাধ্যমে প্রতি কেজি পান কেনা হয় ৫০ টাকা ৭০ পয়সা হারে। সেই পান বন্দরের শুল্ক পরিশোধ সহ নিদ্রিষ্ট গন্তব্যে পৌছাতে ব্যবসায়ীর মোট খরচ হয় ৮০ টাকা। এলসি’র কেজির পান দেশে এনে পন হিসাবে বিক্রি করা হয়। প্রতি কেজিতে প্রায় দেড় পন পান হয়।

এলসি’র মাধ্যমে ভারত থেকে আমদানি করা পান চট্টগ্রামের বহদ্দারহাট, ফেনীর মজিদ মিয়া বাজার, কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙোল কোর্ট, নাভের পটুয়া, কচুয়া, চাদপুর ও নোয়াখালীর মোজাফ্ফরগঞ্জ, হাজিগঞ্জ সহ বিভিন্ন এলাকার মোকামে চলে যায়। এসব জায়গা এলসি’র পান প্রতি পন বিক্রি হচ্ছে সব থেকে ভালো মানের টা ৯০ টাকা আর তুলনামূলক কম মানের টা ৬০ টাকা পন দরে। হরিনাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া এলাকার পান ব্যবসায়ী মানোয়ার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এই এলাকা থেকে পান কিনে সরবরাহ করা হয় চট্রগ্রাম, কুমিল্লা, সিলেট, টঙ্গী সহ বিভিন্ন স্থানে।

আগে ১০ থেকে ১২ গাড়ি করে পান পাঠানো হয়েছে কুলবাড়িয়া এলাকা থেকেই। সপ্তাহে ৭ দিন-ই বিক্রি হয়েছে। কিন্তু এখন সপ্তাহে ৩ দিন দু-গাড়ী করে পান পাঠালেও বিক্রি হতে চায় না। এলসি পান আমদানীর কারণে আমাদের পানটা ব্যাপক আকারে মার খেয়ে যাচ্ছে। পান পাঠালেই লোকসান হতে হচ্ছে, লাভ একেবারেই থাকে না। আমের চারা এলাকার পান ব্যবসায়ী মানিক বিশ্বাস সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এলসি’র মাধ্যমে পান আমদানীর কারণে আমরা ব্যবসায়ীরা দাঁড়াতে পারছিনা।

তাই সরকারের কাছে আমাদের দাবি এলসি’র পান আমদানি যেন বন্ধ করা হয়। পান আমদানি বন্ধ হলে দেশীয় পানে চাহিদা যেমন বাড়বে তেমনি ব্যবসায়ীরা লাভবান হবে, ভালদাম পেয়ে লাভবান হবেন চাষীরা। ঝিনাইদহ কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে, ২০১০ সালের পর থেকে এলসি’র পান আমদানীর পরিমাণ বেড়েছে। যার দরুন দেশীয় পানের দাম কমেছে শতকরা ১৫ ভাগ।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ মো. আকরামুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এলসি’র পান আমদানীর কারণে চাষীরা পানের কম দাম পাচ্ছে। ব্যবসায়ীদেরও কিছুটা লোকশান হচ্ছে। তবে যদি এলসি’র পান আমদানি বন্ধ হয় তা হলে পানের বাজার পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

অন্যদিকে জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ নাজমুল আহসান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে  জানান, এ জেলার চাষীরা একই জমিতে বারবার পান চাষের কারণে পানে গোঁড়া পচা রোগ দেখা দিচ্ছে। তাই গোঁড়া পচা রোগ প্রতিরোধের জন্য বারবার একই জমিতে পান চাষ না করার জন্য চাষদেরকে অনুরোধ করা হচ্ছে। তবে যদি কোনো চাষী চাষ করেই থাকে তা হলে তাকে রোগ প্রতিরোধে ফানজিসাইড ব্যবহার করতে বলা হচ্ছে। সঠিকভাবে এ পদ্ধতি ব্যবহার করলে গোঁড়া পচা রোগ প্রতিরোধ করা সম্ভব। বরজ ঘেরা, পানের চারা লাগানো থেকে শুরু করে প্রতি বিঘা জমিতে পান আবাদে খরচ হয় ২ লক্ষাধীক টাকা। চারা রোপনের ৬ মাস পর থেকেই সংগ্রহ করা যায় পান পাতা। ফলন, দাম ভালো হলে চাষীদের লাভ অন্তত ৫০ হাজার টাকা। একটি বরোজ থেকে ৫ বছরের বেশি সময় পান পাতা সংগ্রহ করা যায়।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)