শুক্রবার ● ২৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু: আহত ২০
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু: আহত ২০
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (১৪ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১২মি.) ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে অন্ততপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। ২৭ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। দূর্ঘটনা কবলিত বাসটি ধুমড়ে মুচড়ে গিয়ে ভেঙ্গে চুড় মার হয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আহতদের হাসপাতালে প্রেরন করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্রগাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী চট্রমেট্রো জ- (০৫-০০৪৪) ঘটনাস্থলে এসে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। এসময় বাসটি ঢাকা সিলেট মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চট্রগ্রাম জেলার পতেঙ্গা উপজেলার বেলপাড়া গ্রামের আবু জাফরের ছেলে জনি মিয়া (৩৫), ও তার শিশু ছেলে জিহাদ মিয়া (৬) নিহত হন। এতে নারী পুরুষসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। বাসটি ধুমড়ে মুচড়ে গিয়ে গাছের সঙ্গে আটকে যায়।
শেরপুর হাইওয়ে পুলিশের এস আই সেকান্দার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমার ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্বার করে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এবং নিহত দুই জনের মৃত দেহ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ