শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রমা’র হাতে দেশ সেরার পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রমা’র হাতে দেশ সেরার পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রমা’র হাতে দেশ সেরার পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

---বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২০মি.) দারিদ্রতাকে জয় করে ২০১৭ সালের ‘জাতীয় শিক্ষা সপ্তাহে’ লোকগীতিতে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে সিলেটের বিশ্বনাথের প্রমা রাণী সরকার। সে সিংগেকাছ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। রবিবার সকালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে ‘প্রমা’র হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রমা’র পদক প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে সিংগেরকাছ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোহর আলী সিএইচটি মিডিয়াকে বলেন, তার (প্রমা) এ সাফল্য শুধু স্কুলের নয়, সমগ্র বিশ্বনাথ তথা সিলেটবাসীর। এমন রত্নের যত্ন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের হতদরিদ্র মৎসজীবি জগিন্দ্র সরকার ও নির্মলা রাণী সরকার দম্পতির ৫ম সন্তান প্রমা রাণী সরকার ২০০৪ সালে জন্ম গ্রহন করে। সেদিন কে জানত শ্যামলা বর্ণ রঙ নিয়ে দরিদ্র মৎসজীবির ঘরে জন্ম নেয়া সেই প্রমা একদিন বাংলাদেশ জয় করবে। লেখাপড়ার প্রতি তেমন টান না থাকলেও ছোট বেলা থেকে সংগীতের প্রতি গভীর টান ছিল প্রমার। যে কারণে রেডিও বা টিভিতে এশবার কোন গান শুনলেই পরবর্তি সময়ে সে হুবহু একই সুরে ও তালে গাইতে পারত সে গানটি। এক সময় তার এই অভ্যাসের কথা সহপাঠী ও শিক্ষকরা জানতে পারেন। যার কারণে বিদ্যালয়ে কোন অনুষ্ঠান হলেই তাকে বাধ্যতামূলকভাবে গান গাইতে হত।
গত বছর প্রমা নিজের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনছার আলী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোহর আলী’র উৎসাহ ও উদ্দীপনায় ‘আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়’ লোকগীতি গানে অংশগ্রহণ করে। আর তাতেই বাজিমাৎ করে প্রমা রাণী সরকার উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করে। পরবর্তীতে জেলা ও বিভাগীয় পর্যায়েও ১ম স্থান অর্জন করে। এরপর ঢাকায় গিয়ে জাতীয় পর্যায়ে অংশ নিয়েও ১ম স্থান অর্জন করে। আর তাতেই লেখা হয়ে গেল অনেক সাফল্যের এক গল্প। প্রমা নিজ বিদ্যালয় তথা বিশ্বনাথ উপজেলা তথা সিলেটবাসীর জন্য এমন গৌরব ও সম্মান জনক সাফল্য নিয়ে আসে।
দারিদ্রতাকে জয় করে বিশ্বনাথের নিভৃত পল্লীর মৎস্যজীবি পরিবারের সন্তান প্রমা রাণী সরকার লোকগীতিতে জাতীয় পুরস্কার অর্জন করায় তার (প্রমা) বিদ্যালয়ে যেমন আনন্দের বন্যা বইছে, ঠিক তেমনি আনন্দ বইছে তার নিজ গ্রাম পশ্চিমগাঁও গ্রাম তথা উপজেলায়ও। হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে একে একে সাফল্যের চূড়াঁয় পৌঁছা প্রমা রাণী সরকার নিজ বিদ্যালয় বা গ্রাম বা উপজেলা বা জেলা বা বিভাগকে এমন গৌরবজনক সম্মান এনে দিলেও কীর্তিমান ওই দরিদ্র পরিবারের কন্যা নেই কোন সংগীত শিক্ষক, এমনকি কোনো প্রকার বাদ্যযন্ত্র। এসব থাকলে হয়তো বা প্রমার চমৎকার এ প্রতিভা আরো দ্যুতি ছড়াতো।





প্রধান সংবাদ এর আরও খবর

যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী

আর্কাইভ