শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শুরু ১৮ ফেব্রুয়ারি
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শুরু ১৮ ফেব্রুয়ারি
সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শুরু ১৮ ফেব্রুয়ারি

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার থেকে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে হযরত শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ অনুষ্ঠিত হবে। উরস চলবে মঙ্গলবার পর্যন্ত। চার দিনব্যাপী এ উরসে লাখো মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গত তিন মাস ধরে এর প্রস্তুতি চলছে।

৩০ জানুয়ারি সোমবার বিশ্ব জাকের মঞ্জিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের উরসে লোক সমাগম অতীতের চেয়ে বেশি হবে। এ জন্য এবার মূল ভেন্যুর আয়তন হবে ৪০ বর্গকিলোমিটারের বেশি। ৪০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে সাজসজ্জা করা হচ্ছে। উরসে আগত ভক্তদের ইবাদত-বন্দেগী ও বিশ্রামের জন্য বিশাল শামিয়ানা তৈরি করা হবে। এ জন্য অন্দরমহলে বিশালাকার মাঠ প্রস্তুত করা হচ্ছে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য নির্মাণ করা হচ্ছে আলাদা কম্পাউন্ড।

উরসে আগত ভক্তদের খাওয়া-দাওয়ার জন্য ১০টি মাঠে বিশাল শামিয়ানা টানানো হবে। নিরাপত্তার জন্য আর্চওয়ে ও ২০০ সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে। পুরো এলাকা থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। ৫০টির বেশি সুবিশাল পার্কিং জোন ও অতিরিক্ত হেলিপ্যাড নির্মাণ করা হবে উরসে আগতদের জন্য। থাকবে মেডিকেল সেন্টার ও আধুনিক মিডিয়া সেন্টার। পীরজাদা আলহাজ্ব খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী ও পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী প্রস্তুতি কর্মকাণ্ড তদারক করছেন।

২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাজার জিয়ারত ও মোনাজাতের মধ্য দিয়ে উরস শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী।

উল্লেখ্য, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব ১৯৫৩ সালে তৎকালীন অজপাড়া গাঁ আটরশি গ্রামে উরস শরীফের সূচনা করেন। এর আগে ১৯৪২ সালে তদীয় আপন মুর্শিদ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল খাজা এনায়েতপুরী (কুঃ ছিঃ আঃ) ছাহেবের নির্দেশে প্রত্যন্ত পল্লী আটরশিতে আগমন করেন। সভ্যতা ও শিক্ষার আলো বঞ্চিত অত্যন্ত পশ্চাৎপদ এ গ্রাম থেকেই প্রথমে বাংলাদেশ এবং পরে বিশ্বব্যাপী হেদায়েতের বাণী প্রচার করেন বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছিঃ আঃ) ছাহেব।





ঢাকা বিভাগ এর আরও খবর

তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান
সন্ত্রাসী,  দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ