শিরোনাম:
●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বেীদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মুসল্লি বেশে ইয়াবা বিক্রেতা: বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক ৩
প্রথম পাতা » অপরাধ » মুসল্লি বেশে ইয়াবা বিক্রেতা: বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক ৩
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুসল্লি বেশে ইয়াবা বিক্রেতা: বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক ৩

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) গাজীপুরের টঙ্গীতে মুসল্লি বেশে ইয়াবা ট্যাবলেট বেচা-কেনার সময় মসজিদের বারান্দা থেকে এক শিশুসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- কক্সবাজারের চকরিয়া থানার কোটাখালী এলাকার ওমর হাকিমের ছেলে হাফেজ নুরুল ইসলাম (৫৫), একই থানার মুছানিয়া পাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে আনিছ ওরফে আনাছ (১১) এবং টঙ্গীর আরিচপুর এলাকার আলী আকবরের ছেলে সোহেল মিয়া (৩৫)।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন সিএইচটি মিডিয়াকে জানান, দুপুর সোয়া ১২ টার দিকে টঙ্গী বাজার এলাকার একটি মসজিদের বারান্দায় নুরুল ইসলাম, সোহেল মিয়াসহ চার/পাঁচজন মাদক চোরাকারবারি মুসল্লি বেশে অবস্থান করছিলেন। এমন সময় আনিছ একটি বিস্কুটের প্যাকেটে করে ইয়াবা ট্যাবলেটগুলো নুরুল ইসলামের কাছে দেয়। পরে তারা সেখানে ইয়াবা ট্যাবলেট কেনা-বেচা করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, নুরুল ইসলাম ইতোপূর্বে গাজীপুর সদরের হালডোবা এতিমখানা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। মাদক চোরাচালানে জড়িত থাকার কারণে তিনি চাকরিচ্যুত হন। তার বিরুদ্ধে টঙ্গী ও জয়দেবপুর থানায় একাধিক মামলা রয়েছে।

আটক শিশু আনিছ জানান, ঢাকার কোনো হোটেলে চাকরি দেওয়ার কথা বলে একই এলাকার জনৈক ইউনুস আলী তাকে নিয়ে আসে। সকালে তারা রাজধানীর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে নামে। পরে সেখান থেকে টঙ্গীতে আসার পর ইউনুস তাকে বিস্কুটের প্যাকেট দিয়ে মসজিদের বারান্দায় থাকা নুরুল ইসলামের কাছে পৌঁছে দিতে বলে।





আর্কাইভ