শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » ঢাকা » দলিত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন: ড.গওহর রিজভী
প্রথম পাতা » ঢাকা » দলিত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন: ড.গওহর রিজভী
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দলিত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন: ড.গওহর রিজভী

---ঢাকা প্রতিনিধি :: (১৯ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৫মি.) দেশে দলিত জনগোষ্ঠীর নির্দিষ্ট তথ্যের জন্য আদমশুমারি করতে হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

৩১ জানুয়ারি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অভিযান আয়োজিত ‘দলিত জনগোষ্ঠীর শিক্ষার অবস্থা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে দলিত শুমারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

ড. গওহর রিজভী বলেন, পিছিয়ে থাকা দলিত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। এজন্য তাদের সঠিক সংখ্যা নিরুপণ করা সবচেয়ে বেশি জরুরি।

দলিতদের উন্নয়নে জেলা পর্যায়ে এবং কি কি কাজ করতে হবে তার একটা তালিকা জরুরি বলে দলিত জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন তিনি।

সেমিনারে আরও বক্তব্য রাখেন- নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির ও সমাজ সেবক শ্রী সোমনাথ দে প্রমুখ।

অভিযানের সভাপতি ভীম্পাল্লী ডেভিড রাজুর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সংগঠনটির সহ-সভাপতি অ্যাডভোকেট উৎপল বিশ্বাস।

বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন জাতি-গোষ্ঠী পরিচয়ে প্রায় ৬৫ লক্ষ দলিত জনগোষ্ঠী বাস করে। সরকার এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রচেষ্টার ফলে বিগত বছরগুলোতে দলিত জনগোষ্ঠী সামনে এগিয়ে আসার কিছু সুযোগ পেলেও সেই তুলনায় দলিতদের শিক্ষা এখনও অনেক পিছিয়ে। বাংলাদেশের দলিত ছাত্র-ছাত্রী জাত-পাত এবং পেশা ভিত্তিক শ্রেণী ক্রমবিন্যাসের একেবারে নিম্ন স্তরে পড়ে আছে।

বিশেষ অতিথির বক্তব্যে খুশী কবির বলেন, শিক্ষাক্ষেত্রে দলিত ছাত্র-ছাত্রীদের উপর বঞ্চনা হয়। এক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি বিবেচনা করতে হবে। শিক্ষিত ছাত্র-ছাত্রীদের যোগ্যতানুযায়ী চাকুরি ও মর্যাদা দিতে হবে।

সোমনাথ দেব বলেন, সমতার সমাজ গড়ার আন্দোলন করতে হবে। কাউকে হতাশ হওয়া যাবে না। ভীম্পাল্লী ডেভিড রাজু বলেন, অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হয়। এ সময় উপস্থিত দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের এলাকায় দলিত জনগোষ্ঠীর শিক্ষাসহ বিভিন্ন সমস্যাসমূহ তুলে ধরেন।





ঢাকা এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)