শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা সম্পন্ন
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা সম্পন্ন
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা সম্পন্ন

---
বগুড়া প্রতিনিধি :: ( ২৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) ৮ ফেব্রুয়ারি বুধবার ব্যাপক উৎসব উদ্দিপনায় মধ্যে দিয়ে বগুড়া গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা সম্পন্ন হয়েছে। মেলাকে ঘিরে উত্তরাঞ্চলসহ বগুড়া জেলা ও গাবতলী উপজেলা জুড়ে ছিল ব্যাপক উৎসবের আমেজ ও সবার ঘরে ঘরে ছিল আনন্দ হাসিখুশি’র বাৎসরিক ‘পোড়াদহ মেলা উৎসবের দিন’।
জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বন্দরের পূর্বধারে গাড়ীদহ নদী ঘেষে পোড়াদহ নামক স্থানে সন্ন্যাসী পূঁজা উপলক্ষে ১দিনের জন্য ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। মেলা চত্তরে এলাকায় আজ হবে বউ মেলা। এবছরে মাঘ মাসের শেষ বুধবার মেলাটি উদযাপিত হলো। মেলাকে ঘিরে উৎসব আমেজে মেতে উঠেছিল আশপাশের গ্রামের সর্বস্তরের মানুষ। ১দিনের মেলা হলেও উৎসব চলে সপ্তাহ জুড়ে। মেলায় লক্ষলক্ষ মানুষের সমাগম ঘটেছিল। এলাকাবাসী জানান, প্রায় ৪’শ বছর পূর্ব থেকে মেলাটি উদযাপিত হয়ে আসচ্ছে। ঈদ বা অন্য কোন উৎসবে মেয়ে-জামাইকে দাওয়াত না দিলেও পোড়াদহ মেলায় দাওয়াত দিয়ে ধুমধাম করে খাওয়াতে হয় যা রেওয়াজে পরিণত হয়েছে। এবারের মেলার মূল আকর্ষণ ছিল দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির বড় মাছ, কুল (বরই), কাঁঠের তৈরি ফার্নিচার। বিক্রি হয়েছে হাজার হাজার মন হরেক রকমের ছোট-বড় মিষ্টি। এছাড়াও বিভিন্ন ধরনের আসবাবপত্র, কৃষি সামগ্রী ও খাদ্যদ্রব্য হাট-বাজারের আগের মতই বেচা-কেনা হয়েছে। মেলায় শিশুদের জন্য নাগরদোলা ও মটর সাইকেল খেলাসহ নানা রকমের বিনোদনের ব্যবস্থা ছিল। কাঁঠ-বাশঁ ও মাটির তৈরী পুতুল-খেলনা ও বেলুনসহ হরেক রকমের জিনিস বিক্রি হয়েছে বেশী। সবার সমাগমে জমে উঠেছিল পোড়াদহ মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় আগত দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মত। মেলা’য় হিজরা’দের সমাগম ছিল আগের মতই। ফলে উপস্থিত শতাধিক হিজরা’দের জন্য ছিল ‘পোড়াদহ উৎসব মেলা’। তবে এবছরে মেলায় প্রতিটি দোকানের টোল বেশী হওয়ায় মাছ’সহ প্রয়োজনীয় সকল দ্রব্য সামগ্রীর দাম বেড়েছে। রাজশাহী গোদাগাড়ী থেকে আসা মৎস্য ব্যবসায়ী দুখু, সোহাগ ও রঞ্জু এ মেলায় পদ্মা থেকে নিয়ে আসা ৮৫কেজী ওজনের বার্গার মাছের দাম চায় (১৫শত টাকা প্রতিকেজী দরে) ‘১লক্ষ ২৭হাজার ৫শ টাকা’। একই ভাবে মেলায় আসা শ্রীঃ বিপল চন্দ্র ৮০কেজী ওজনের একটি বার্গারের দাম চায় ১লক্ষ ২০হাজার টাকা। সে জানান, এবছরে মেলায় টোল বেশী চাওয়ায় মাছের দামও বেশী চাইতে হচ্ছে। একইভাবে বগুড়া থেকে আসা ঠান্ডু মৎস্য ভান্ডার ৭৫কেজী ওজনের বার্গার মাছের দাম চাওয়া হয় ১লক্ষ ১২হাজার ৫শ টাকা। এছাড়াও মেলায় প্রতিকেজী ছোট-বড় কাতলা ও রুই মাছ ৮শ থেকে ১হাজার টাকা’সহ অন্যান্য মাছের দাম গতবছরের তুলনায় এবছরে দাম বেড়েছে দ্বিগুন। মেলায় সকল প্রবেশপথে রাস্তাগুলোতে ব্যাপক জানজট ছিল। পাশাপাশি ভিক্ষুক ও পথ শিশুদের ভিক্ষাবৃত্তি করতে দেখা যায়। মেলায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। মেলার প্রধান আয়োজক এনামুল হক ও মহিষাবান ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে ফোনে তাদেরকে পাওয়া যায়নি। মেলা বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা ছিল। ফলে ব্যাপক উৎসহ উদ্দিপনার মধ্যে দিয়ে মেলাটি উদযাপিত হয়েছে। গাবতলী মডেল থানার অফিসার ইর্নচাজ (ওসি) আ.ন.ম আব্দুল্লাহ আল হাসান জানান, পোড়াদহ মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ছিল পুলিশ। মেলা ঘিরে কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ