শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে হাসপাতাল ভাংচুর
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে হাসপাতাল ভাংচুর
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে হাসপাতাল ভাংচুর

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) রোগীর মৃত্যুকে কেন্দ্র করে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ভাঙচুর করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সোয়া ৮টায় এ ঘটনা ঘটে। এ সময় কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসারসহ ৩ চিকিৎসককে মারধর করে আহত করেছেন নিহতের স্বজনরা।

এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা রাত থেকেই জরুরি বিভাগসহ কমপ্লেক্সের সব ধরনের চিকিৎসাসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অরুপ কুমার দাস সিএইচটি মিডিয়াকে জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কলিঙ্গা গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে বাবুল মিয়াকে (৪৫) হার্টের সমস্যাজনিত কারণে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ৬টা ৩৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে নিয়ে যেতে বলেন। কিন্তু রোগীর আত্মীয় কালীগঞ্জ উপজেলার তুমলিয়া গ্রামের আক্তার মোল্লা, ফয়সাল, জুলহাস, মামুন, সুমনসহ অজ্ঞাত ১০-১২ জন নিজেদের সরকারদলীয় লোক পরিচয় দিয়ে রোগীকে ইনজেকশন দিতে বলেন। কিন্তু ইনজেকশন দিলে রোগীর ক্ষতি হবে, এ কথা চিকিৎসকরা তাদের বোঝানোর চেষ্ঠা করে ব্যর্থ হন। এ সময়ের মধ্যে হাসপাতালে রোগীর মৃত্যু হয়। এ সময় রোগীর ওই স্বজনরা উত্তেজিত হয়ে কমপ্লেক্সের জরুরি বিভাগের কম্পিউটার, টেবিল-চেয়ার ও চিকিৎসাকাজে ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর করেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক মীর মোহাম্মদ মহিউদ্দিন, ইনডোর চিকিৎসক আশীষ কুমার বণিক ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আবদুল মোতালিবকে এলোপাতাড়ি মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে আবাসিক মেডিকেল অফিসার অরূপ কুমার দাস ছুটে এলে তাকেও তারা লাঞ্ছিত করেন রোগীর স্বজনরা।

আবাসিক মেডিকেল অফিসার অরূপ কুমার দাস জানান, ঘটনার পর সোয়া ৮টায় কালীগঞ্জ থানায় ফোন করলেও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় রাত ৯টায়। অথচ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানার দূরত্ব মাত্র ৫শ’ গজ।

তিনি আরও জানান, এ ঘটনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে জরুরি বিভাগের চিকিৎসা কর্যক্রম সাময়িক বন্ধ করার পাশাপাশি বুধবার থেকে আউটডোরে চিকিৎসাসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তুমুলিয়া গ্রামের আক্তার মোল্লাকে গ্রেফতার করেছে।





আর্কাইভ